সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোটি টাকার নৌকা বানিয়েও সচ্ছল নন কারিগররা, চান সরকারি পৃষ্ঠপোষকতা ভেনেজুয়েলায় ভূমিকম্প ৯৯৫টি আফটারশক, মৃত বেড়ে ৩৩৪২ প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা সরকারের অবৈধভাবে বালু উত্তোলন রোধে টাস্কফোর্স অভিযান জোরদারের সিদ্ধান্ত অনেক ক্ষতিগ্রস্ত পায়নি মানবিক সহায়তা, তালিকায় জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের ঘনিষ্ঠজনেরা বিদ্যুৎস্পৃষ্টে মা-বাবা ও ছেলের মৃত্যু সমৃদ্ধ পল্লীই গড়ে তুলবে উন্নত বাংলাদেশ : প্রধানমন্ত্রী দেড় বছর ধরে অচল অ্যাম্বুলেন্স, চরম ভোগান্তিতে রোগীরা ১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত জুনে সুনামগঞ্জে ১১ দুর্ঘটনায় নিহত ১০ তাহিরপুরে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে নৌযান ধর্মঘট জাতিকে দ্বিধাবিভক্ত করে দেশকে এগিয়ে নিতে চাই না : প্রধানমন্ত্রী আওয়ামী লীগ আর দেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সিলেট বিভাগের উন্নয়নে ৫ হাজার কোটি টাকা অনুমোদন হয়েছে: বাণিজ্যমন্ত্রী সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব, বিলীনের পথে ছয় গ্রাম ৭ চিকিৎসক বদলিতে সেবা দিতে হিমশিম সদর হাসপাতাল দীর্ঘদিন তালাবদ্ধ অফিস, দেখা নেই কর্মকর্তা-কর্মচারীর ‎জামালগঞ্জে দুই সাজাপ্রাপ্তসহ তিন আসামি গ্রেপ্তার

বিদ্যুৎস্পৃষ্টে মা-বাবা ও ছেলের মৃত্যু

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১০:২১:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ১০:২১:৩৪ অপরাহ্ন
বিদ্যুৎস্পৃষ্টে মা-বাবা ও ছেলের মৃত্যু
বিশ্বম্ভরপুর প্রতিনিধি :: বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার ফতেহপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন নূরুল আমিন (৬০), তার স্ত্রী ফাতেমা আক্তার (৫০) এবং ছেলে ফরহাদ আহমদ (৩৮)। স্থানীয় সূত্রে জানাযায়, নূরুল আমিনের বাড়িতে একটি মুদি দোকান রয়েছে। সোমবার দুপুরে তিনি ও তার ছেলে ফরহাদ আহমদ দোকানঘর মেরামতের কাজ করছিলেন। একপর্যায়ে পূর্ব অভিজ্ঞতা ছাড়াই বৈদ্যুতিক লাইনের কাজ করতে যেয়ে ফরহাদ আহমদ বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা এবং মা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরবর্তীতে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন মিয়া জানান, ছেলে বিদ্যুতের কাজ করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে ছেলেকে বাঁচাতে গিয়ে মা ও বাবা একই বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোটি টাকার নৌকা বানিয়েও সচ্ছল নন কারিগররা, চান সরকারি পৃষ্ঠপোষকতা

কোটি টাকার নৌকা বানিয়েও সচ্ছল নন কারিগররা, চান সরকারি পৃষ্ঠপোষকতা