শান্তিগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
- আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১০:৩৭:৫২ অপরাহ্ন
- আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ১০:৩৭:৫২ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জ উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে স্থানীয় সুফলভোগী সমবায়ীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অসীমবরণ তালুকদার। এতে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আহবাব হাবিব এবং শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

শান্তিগঞ্জ প্রতিনিধি