সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, মা-বাবাকে হারিয়ে শোকের সাগরে তিন অবুঝ শিশু চেলা ও মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : পাউবো’র চিঠি, টাস্কফোর্সের অভিযানে জরিমানা বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষার দাবি পূজার আর ১০ দিন, ৪৪৪ মণ্ডপে উৎসবের প্রস্তুতি শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুনীকে অপহরণের অভিযোগ পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন ছাতকে চারলেন সড়কের মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের মেইন লাইনে আগুন বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই সুনামগঞ্জে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ শিক্ষাবিদ দীপক রঞ্জন দাশ প্রচারবিমুখ আলোকিত মানুষ

ধর্মপাশায় নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১০:৪০:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ১০:৪০:১১ অপরাহ্ন
ধর্মপাশায় নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার সরিষাকান্দা গ্রামের নিজ বাড়ির পেছনে থাকা চুনাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের সোয়া তিনঘণ্টা পর ওই নদীর মধ্যবর্তী স্থানে জাল ফেলে ফজলুল হক (৭৫) নামের এক বৃদ্ধের লাশ সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সরিষাকান্দা গ্রামের বাসিন্দা ফজলুল হক সোমবার বেলা সোয়া একটার দিকে নিজ বাড়ির পেছনে থাকা চুনাই নদীতে গোসল করতে যান। ঘাটে বসে অ্যালুমিনিয়ামের বাটি দিয়ে নদী থেকে পানি তুলে শরীরে ঢেলে দেওয়ার সময় বাটিটি হাত থেকে ফসকে গিয়ে নদীর পানিতে পড়ে যায়। এটি তুলতে গিয়ে চুনাই নদীর ঘাট থেকে তিনি নিচে নামলে পানির স্রোতে তিনি তলিয়ে যান। খোঁজাখুঁজি করে চুনাই নদীর মধ্যবর্তী স্থানে জাল ফেলে ওইদিন বিকেল সাড়ে চারটার দিকে মৃত অবস্থায় ওই বৃদ্ধের লাশটি উদ্ধার করেন স্থানীয় জেলেরা। উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. সোহেল মিয়া এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার চুনাই নদীর মধ্যবর্তী স্থানে জাল ফেলে বৃদ্ধ ফজলুল হকের লাশটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ইউএনও এবং থানার ওসিকে জানিয়েছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী