সুনামগঞ্জ , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন দখলে অস্তিত্ব সংকটে মৌলা খাল বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে দেশব্যাপী বেতার শ্রোতাদের কর্মসূচি বন বিভাগের ‘সিন্ডিকেট’ ভেঙে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত দিরাইয়ে পরোয়ানা ভুক্ত তিন আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি : প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ জনের ১৮ জনই সুনামগঞ্জের, ৯ বাংলাদেশির মৃত্যুর শঙ্কা জয়শ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ শিশুরা জন্মগতভাবে সরল এবং তারা বড়দের অনুকরণ করেই মিথ্যা বলতে শেখে দিরাইয়ে বিজিবি সদস্য পরিচয়ে হোটেলে চুরি, গ্রেপ্তার ১ তাহিরপুরে হামলায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুরমার জলে মিলল শিশুর নিথর দেহ : হত্যার অভিযোগে সৎমায়ের বিরুদ্ধে মামলা সরকারি কলেজে গণিত বিভাগের বিদায়-নবীন বরণ অনুষ্ঠিত ৭ মাসে ২২০৮ বিরোধ নিষ্পত্তি, বেড়েছে প্রি-কেস আবেদনের সংখ্যা, ৩৬ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা আদায় গোবিন্দগঞ্জে রেলওয়ের জমিতে পশুর হাট, স্থাপনা সরিয়ে নিতে নোটিশ

এমপি নাছির চৌধুরীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১০:৪১:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৬ ১২:২৯:৪১ অপরাহ্ন
এমপি নাছির চৌধুরীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা তথ্য, গুজব ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দিরাই উপজেলা বিএনপি। সোমবার (৬ জুলাই) দিরাই উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার। লিখিত বক্তব্যে তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সরকার ও স্থানীয় সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর ভাবমূর্তি ক্ষুণœ করার উদ্দেশ্যে ধারাবাহিকভাবে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালিয়ে যাচ্ছে। এসব অপপ্রচারের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং উন্নয়নমূলক কর্মকা-কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে পাওয়া নগদ অর্থ, সংসদ সদস্যের নির্দেশনায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ, এছাড়া অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ‘হাওর মানবিক সহায়তা’ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সহায়তা কার্ডের সংখ্যা সীমিত হওয়ায় সব ক্ষতিগ্রস্ত কৃষককে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্টদের সমন্বয়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে একটি কুচক্রীমহল মানববন্ধন, মিছিল-মিটিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। একই সঙ্গে সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর মৃত্যুর গুজব এবং তার পরিবারের সদস্যদের নিয়ে মিথ্যা তথ্য ও ছবি প্রচার করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের অপপ্রচারে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিএনপি নেতারা বলেন, গণমাধ্যমকর্মীরা যেন তথ্য-উপাত্ত যাচাই করে দায়িত্বশীল সংবাদ প্রকাশ করে আমাদেরকে উন্নয়ন কাজে সহযোগিতা করবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আমীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক স¤পাদক গোলাপ মিয়াসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন

সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন