সুনামগঞ্জ , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন ছাতকে চারলেন সড়কের মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের মেইন লাইনে আগুন বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই সুনামগঞ্জে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ শিক্ষাবিদ দীপক রঞ্জন দাশ প্রচারবিমুখ আলোকিত মানুষ সাত বছর ধরে রায় কার্যকরের অপেক্ষায় মা ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ডেঙ্গুতে ৯ মাসে মৃত্যু দাঁড়াল ২৫০ জনে
জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভা

অবৈধভাবে বালু উত্তোলন রোধে টাস্কফোর্স অভিযান জোরদারের সিদ্ধান্ত

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১০:৪২:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ১০:৪২:৩৩ অপরাহ্ন
অবৈধভাবে বালু উত্তোলন রোধে টাস্কফোর্স অভিযান জোরদারের সিদ্ধান্ত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে জেলার বালুমহালের সুষ্ঠু ব্যবস্থাপনা, অবৈধভাবে বালু উত্তোলন ও নদী রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান। সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম নূরুল, পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম এবং জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ। সভায় জেলার বিভিন্ন বালুমহালের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলন, নদীর পাড় কেটে পরিবেশ ও জনস¤পদের ক্ষতি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত টাস্কফোর্সের অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সরকার নির্ধারিত আইন ও বিধিমালা অনুসরণ করে বালুমহাল পরিচালনা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। সভায় বক্তারা বলেন, অবৈধভাবে বালু উত্তোলন শুধু নদী ও পরিবেশের জন্যই হুমকি নয়, এটি জননিরাপত্তা ও অবকাঠামোর জন্যও মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে। তাই আইন প্রয়োগকারী সংস্থা, সংশ্লিষ্ট দপ্তর এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগে অবৈধ কর্মকা- বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় জেলার বালুমহাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনানুগ কার্যক্রম নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ