সুনামগঞ্জ , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে বালু লুটকান্ডে এক মামলায় চার্জশিট রাতের আঁধারে শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাঁকো কেটে দিল দুর্বৃত্তরা জগন্নাথপুরে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০ শোকে স্তব্ধ অনন্তপুর, তিন এতিম শিশুর ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা কোটি টাকার নৌকা বানিয়েও সচ্ছল নন কারিগররা, চান সরকারি পৃষ্ঠপোষকতা ভেনেজুয়েলায় ভূমিকম্প ৯৯৫টি আফটারশক, মৃত বেড়ে ৩৩৪২ প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা সরকারের অবৈধভাবে বালু উত্তোলন রোধে টাস্কফোর্স অভিযান জোরদারের সিদ্ধান্ত অনেক ক্ষতিগ্রস্ত পায়নি মানবিক সহায়তা, তালিকায় জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের ঘনিষ্ঠজনেরা বিদ্যুৎস্পৃষ্টে মা-বাবা ও ছেলের মৃত্যু সমৃদ্ধ পল্লীই গড়ে তুলবে উন্নত বাংলাদেশ : প্রধানমন্ত্রী দেড় বছর ধরে অচল অ্যাম্বুলেন্স, চরম ভোগান্তিতে রোগীরা ১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত জুনে সুনামগঞ্জে ১১ দুর্ঘটনায় নিহত ১০ তাহিরপুরে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে নৌযান ধর্মঘট জাতিকে দ্বিধাবিভক্ত করে দেশকে এগিয়ে নিতে চাই না : প্রধানমন্ত্রী আওয়ামী লীগ আর দেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সিলেট বিভাগের উন্নয়নে ৫ হাজার কোটি টাকা অনুমোদন হয়েছে: বাণিজ্যমন্ত্রী সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ১১:১২:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ১১:১২:২৩ পূর্বাহ্ন
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের মদনপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস মদনপুর এলাকায় পৌঁছলে একই দিক থেকে যাওয়া একটি মালবোঝাই ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বাসচালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর বাসটির অর্ধেক অংশ পানিতে ডুবে যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ও পথচারীরা উদ্ধারকাজে এগিয়ে আসেন। বাসে থাকা যাত্রীরা দ্রুত বের হয়ে এলেও নারীসহ অন্তত ১০ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতরে আর কোনো যাত্রী আটকা পড়েছেন কি না, তা নিশ্চিত করতে তল্লাশি চালায়। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
অবশেষে বালু লুটকান্ডে এক মামলায় চার্জশিট

অবশেষে বালু লুটকান্ডে এক মামলায় চার্জশিট