সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

জগন্নাথপুরে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ১১:১৩:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ১১:১৩:১১ পূর্বাহ্ন
জগন্নাথপুরে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে গ্রামীণ মাটির রাস্তা নির্মাণে অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, জগন্নাথপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের বরাদ্দকৃত কাবিটা প্রকল্পের আওতায় জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের সাচায়ানী আলীপুর গ্রামের অবহেলিত রাস্তায় মাটি ভরাটের কাজ করা হয়। এ রাস্তার কাজ নিয়ে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ করেন স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে রাস্তায় মাটি ভরাট কাজ পরিদর্শনকালে স্থানীয় সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা আবদুল গফুর, বিএনপি নেতা সিরিজ আলী, ইরন মিয়া ও দিলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, এ রাস্তায় মাটি ভরাট কাজের জন্য ২ লক্ষ টাকা বরাদ্দ আসলেও কাজ করা হয়েছে অনুমানিক ৫০ থেকে ৬০ হাজার টাকার। পাটলি ইউনিয়ন বিএনপির আহবায়ক খলিল মিয়া এ কাজ পেয়ে বাস্তবায়নে অনিয়ম ও স্বজনপ্রীতি করছেন বলে তারা জানান। যা কোন অবস্থায় কাম্য নয়। এ সময় স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। অভিযোগের বিষয়ে পাটলি ইউনিয়ন বিএনপির আহবায়ক খলিল মিয়া জানান, এ রাস্তার কাজ এখনো চলমান রয়েছে। জগন্নাথপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী জানান, এ রাস্তা নির্মাণে অনিয়মের বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন। তাই বুধবার এ রাস্তা সরেজমিনে দেখতে যাবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী