সুনামগঞ্জ , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি : প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ জনের ১৮ জনই সুনামগঞ্জের, ৯ বাংলাদেশির মৃত্যুর শঙ্কা জয়শ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ শিশুরা জন্মগতভাবে সরল এবং তারা বড়দের অনুকরণ করেই মিথ্যা বলতে শেখে দিরাইয়ে বিজিবি সদস্য পরিচয়ে হোটেলে চুরি, গ্রেপ্তার ১ তাহিরপুরে হামলায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুরমার জলে মিলল শিশুর নিথর দেহ : হত্যার অভিযোগে সৎমায়ের বিরুদ্ধে মামলা সরকারি কলেজে গণিত বিভাগের বিদায়-নবীন বরণ অনুষ্ঠিত ৭ মাসে ২২০৮ বিরোধ নিষ্পত্তি, বেড়েছে প্রি-কেস আবেদনের সংখ্যা, ৩৬ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা আদায় গোবিন্দগঞ্জে রেলওয়ের জমিতে পশুর হাট, স্থাপনা সরিয়ে নিতে নোটিশ নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন শুক্রবার সন্ধ্যায় শান্তিগঞ্জে বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন যন্ত্রপাতির অভাবে চালু হচ্ছে না ডায়াবেটিস হাসপাতাল দিরাইয়ে পাওনা টাকা নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ৭ জামালগঞ্জে ৫০ কেজি কারেন্ট জাল জব্দ, দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে ছাতার ভেতর ইয়াবা, ১০০ পিসসহ মাদক কারবারি আটক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রবাসীর বিরুদ্ধে বাড়ি থেকে ভাই-বোনদের তাড়িয়ে দেয়ার অভিযোগ

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ১১:১৫:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ১১:৩১:৩৬ পূর্বাহ্ন
প্রবাসীর বিরুদ্ধে বাড়ি থেকে ভাই-বোনদের তাড়িয়ে দেয়ার অভিযোগ
জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে প্রবাসীর বিরুদ্ধে বাড়ি থেকে ভাই-বোনদের তাড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর পশ্চিমপাড়া গ্রামে। স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জের ধরে গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আনহার মিয়া মুন্না তার ভাই রিপন মিয়া, রাজু মিয়া ও বোনকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের আলোকে ৭ জুলাই মঙ্গলবার জগন্নাথপুর থানার এসআই কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে রিপন মিয়া ও রাজু মিয়া অভিযোগ করে জানান, বাড়িটি একা দখলে নিতে আমাদের প্রবাসী বড়ভাই আনহার মিয়া মুন্না আমাদের দীর্ঘদিন ধরে নানাভাবে নির্যাতন করেছেন। অবশেষে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছেন। গ্রামের সালিশি ব্যক্তি মশরফ আলী জানান, প্রবাসী ভাই ধনী হওয়ায় গরীব ভাই বোনদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বিষয়টি সমাধানে গ্রামের সালিশি ব্যক্তিরা এগিয়ে গেলেও প্রবাসী আনহার মিয়া মুন্নার অসহযোগিতার কারণে সমাধান করা সম্ভব হয়নি। কেশবপুর বাজার পরিচালনা কমিটির সহসেক্রেটারি আনোয়ার হোসেন আনু বলেন, প্রবাসীর এমন আচরণে গ্রামবাসী হতবাক। শুধু তাই নয়, আমার বাড়ির রাস্তার মুখে সিমেন্ট রাখার কথা বলে ঘর বানিয়ে এখন সেই ঘর তিনি অপসারণ করছেন না। অভিযোগের বিষয়ে যুক্তরাজ্য প্রবাসী আনহার মিয়া মুন্না জানান, আমার ভাইয়েরা বাড়ির মালামাল লুটপাট করেছে। আমি তাদের বিরুদ্ধে আদালতে মামলাও করেছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেইনি। আমি যুক্তরাজ্য থেকে বাড়ি ফিরে তাদেরকে পাইনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি