সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

ঐতিহ্যের নৌকা শিল্প টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ১১:১৭:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ১১:১৭:৩৪ পূর্বাহ্ন
ঐতিহ্যের নৌকা শিল্প টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন
হাওরাঞ্চলের জীবন-সংস্কৃতি, যোগাযোগ ও অর্থনীতির সঙ্গে নৌকার সম্পর্ক অবিচ্ছেদ্য। বিশেষ করে সুনামগঞ্জে বর্ষা এলেই নৌকাই হয়ে ওঠে মানুষের প্রধান বাহন। সেই প্রয়োজন পূরণে সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের শত শত কারিগর প্রজন্মের পর প্রজন্ম ধরে নৌকা নির্মাণ করে আসছেন। আজ এই গ্রাম শুধু একটি জনপদ নয়, বরং বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্পের এক উজ্জ্বল উদাহরণ। প্রতি বছর প্রায় ২২ কোটি টাকার নৌকা উৎপাদন হওয়া সত্ত্বেও এ শিল্পের সঙ্গে জড়িত কারিগরদের অধিকাংশই আর্থিকভাবে সচ্ছল নন। উৎপাদন ব্যয় বৃদ্ধি, কাঠের সংকট, পর্যাপ্ত মূলধনের অভাব এবং মহাজননির্ভর ব্যবসা তাদের লাভের বড় অংশ কেড়ে নিচ্ছে। ফলে যে শিল্প স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, সেই শিল্পের মূল চালিকাশক্তি কারিগররাই বঞ্চিত থেকে যাচ্ছেন। বাংলাদেশে ক্ষুদ্র ও কুটিরশিল্পের উন্নয়নের কথা বারবার বলা হলেও বাস্তবে অনেক ঐতিহ্যবাহী শিল্প এখনো প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত। মাইজবাড়ির নৌকা শিল্প তার একটি বাস্তব উদাহরণ। সহজ শর্তে ঋণ, আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ, কাঁচামাল সংগ্রহে সহায়তা এবং দেশব্যাপী বাজার সম্প্রসারণের সুযোগ নিশ্চিত করা গেলে এই শিল্প আরও বিকশিত হবে। পাশাপাশি নতুন প্রজন্মও এই পেশায় আগ্রহী হবে, যা একটি ঐতিহ্যকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করবে। এ ক্ষেত্রে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর চলমান উদ্যোগ অবশ্যই ইতিবাচক। তবে প্রশিক্ষণ ও সীমিত ঋণ কর্মসূচির বাইরে গিয়ে একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণের সময় এসেছে। প্রয়োজন নৌকা শিল্পকে সম্ভাবনাময় গ্রামীণ শিল্প হিসেবে চিহ্নিত করে বিশেষ প্রকল্প গ্রহণ, সহজ অর্থায়ন, কারিগরদের নিবন্ধন, সমবায়ভিত্তিক উৎপাদন ব্যবস্থা এবং বাজারজাতকরণে সরকারি সহায়তা নিশ্চিত করা। নৌকা কেবল একটি যানবাহন নয়; এটি হাওরাঞ্চলের ইতিহাস, সংস্কৃতি ও জীবনযাত্রার প্রতীক। এই শিল্প টিকে থাকলে যেমন হাজারো পরিবারের জীবিকা সুরক্ষিত হবে, তেমনি সংরক্ষিত হবে দেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য। তাই কোটি টাকার এই শিল্পকে শুধু পরিসংখ্যানের মধ্যে সীমাবদ্ধ না রেখে, এর সঙ্গে জড়িত মানুষের জীবনমান উন্নয়নে সরকার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত উদ্যোগ এখন সময়ের দাবি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী