সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

রাতের আঁধারে শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাঁকো কেটে দিল দুর্বৃত্তরা

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ১১:১৮:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ১১:১৮:১৮ পূর্বাহ্ন
রাতের আঁধারে শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাঁকো কেটে দিল দুর্বৃত্তরা
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী ভবনে যাতায়াতের জন্য নির্মিত বাঁশের সাঁকোটি রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে ও ভেঙে ফেলেছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে প্রেসক্লাবের সদস্যরা ভবনে এসে সাঁকোটি ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পান। এ ঘটনায় সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় সচেতন মহলে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রেসক্লাবের স্থায়ী ভবনে পৌঁছাতে সম্প্রতি একটি অস্থায়ী রাস্তার ওপর বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। ভবনে যাতায়াতের একমাত্র মাধ্যম হিসেবে প্রেসক্লাবের সদস্য, অতিথি ও আগত দর্শনার্থীরা সাঁকোটি ব্যবহার করে আসছিলেন। তবে সোমবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা সাঁকোর বিভিন্ন অংশ কেটে ফেলে এবং বাঁধাই করা রশি ছিঁড়ে দেয়। এতে মঙ্গলবার সকালে সাঁকোটি চলাচলের স¤পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে শান্তিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ঘটনাটিকে দুঃখজনক, নিন্দনীয় এবং একটি সামাজিক ও পেশাজীবী সংগঠনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার অপচেষ্টা বলে মন্তব্য করেন। প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ বলেন, একটি সাংবাদিক সংগঠনের চলাচলের পথ নষ্ট করার ঘটনা শুধু স¤পদের ক্ষতি নয়; এটি স্বাধীন সাংবাদিকতা এবং একটি সামাজিক প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করার অপচেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার ও সাধারণ সম্পাদক হোসাইন আহমদ এক যৌথ বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অনতিবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আমরা পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ বলেন, প্রেসক্লাবের নেতৃবৃন্দ বিষয়টি আমাকে অবহিত করেছেন। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী