সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

‎বিশ্বকাপে পেনাল্টি মিসের নতুন রেকর্ড মেসির

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ০৪:১০:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ০৪:১৬:৫০ অপরাহ্ন
‎বিশ্বকাপে পেনাল্টি মিসের নতুন রেকর্ড মেসির
সুনামকন্ঠ ডেস্ক:: ‎ম্যাচের বয়স তখন সবে ১৫ মিনিট। মিসরের ধাক্কায় গোল খেয়ে বসল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ‎তবে ঘুরে দাঁড়ানোর সুযোগ সঙ্গে সঙ্গেই এসেছিল আলবিসেলেস্তেদের। মাত্র পাঁচ মিনিট পরই সমতায় ফেরার সুবর্ণ সুযোগ এসে যায়। মিশরের ডি-বক্সে ফাউলের শিকার হন ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো। রেফারির বাঁশিতে পেনাল্টির ইশারা। ‎ ‎গ্যালারিতে তখন মেসি-মেসি গর্জন। কিন্তু ২১ মিনিটে নেওয়া অধিনায়কের বাঁ পায়ের শটটি ডান দিকে ঝাঁপিয়ে দারুণভাবে রুখে দেন মিসরীয় গোলরক্ষক মোস্তফা শোবেইর। মেসির শটে সঠিক দিক থাকলেও ছিল না কাঙ্ক্ষিত গতি। ‎আর এই এক মিসেই ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা নাম লেখালেন অনাকাঙ্ক্ষিত ইতিহাসে। ‎বিশ্বকাপের এক আসরে দুটি পেনাল্টি মিস করা ইতিহাসের প্রথম ফুটবলার এখন লিওনেল মেসি। চলতি ২০২৬ বিশ্বকাপে এর আগে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন তিনি। ‎বিশ্বকাপের মঞ্চে পেনাল্টি-ভাগ্য যেন বারবারই মুখ ফিরিয়ে নিচ্ছে এলএমটেনের কাছ থেকে। মহাজাগতিক এই টুর্নামেন্টে এখন পর্যন্ত মোট ৮টি স্পট-কিক নিয়েছেন তিনি, যার মধ্যে ৪টিই জালে জড়াতে পারেননি। আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে পেনাল্টি মিসের পরই বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ৭টি পেনাল্টি নিয়ে ৩টি মিসের রেকর্ড গড়েছিলেন। ‎ ‎আজ মিসরের বিপক্ষে সেই তালিকায় যোগ হলো চতুর্থ মিসের ক্ষত। ‎বিশ্বকাপে নেওয়া এই ৮টি পেনাল্টির মধ্যে ৪টিতে সফল হয়েছেন মেসি। বাকি ৪টির মধ্যে ৩টিই প্রতিপক্ষের গোলরক্ষক দারুণ দক্ষতায় সেভ করেছেন, আর অস্ট্রেলিয়ার বিপক্ষের শটটি লক্ষ্যভ্রষ্ট হয়ে গোলপোস্টের পাশ দিয়ে বাইরে চলে গিয়েছিল। ‎সূত্র: কালের কন্ঠ

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী