সুনামগঞ্জ , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন দখলে অস্তিত্ব সংকটে মৌলা খাল বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে দেশব্যাপী বেতার শ্রোতাদের কর্মসূচি বন বিভাগের ‘সিন্ডিকেট’ ভেঙে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত দিরাইয়ে পরোয়ানা ভুক্ত তিন আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি : প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ জনের ১৮ জনই সুনামগঞ্জের, ৯ বাংলাদেশির মৃত্যুর শঙ্কা জয়শ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ শিশুরা জন্মগতভাবে সরল এবং তারা বড়দের অনুকরণ করেই মিথ্যা বলতে শেখে দিরাইয়ে বিজিবি সদস্য পরিচয়ে হোটেলে চুরি, গ্রেপ্তার ১ তাহিরপুরে হামলায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুরমার জলে মিলল শিশুর নিথর দেহ : হত্যার অভিযোগে সৎমায়ের বিরুদ্ধে মামলা সরকারি কলেজে গণিত বিভাগের বিদায়-নবীন বরণ অনুষ্ঠিত ৭ মাসে ২২০৮ বিরোধ নিষ্পত্তি, বেড়েছে প্রি-কেস আবেদনের সংখ্যা, ৩৬ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা আদায় গোবিন্দগঞ্জে রেলওয়ের জমিতে পশুর হাট, স্থাপনা সরিয়ে নিতে নোটিশ

৩৭০৮ কেজি ভারতীয় ফুচকা জব্দ

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ১০:৫৩:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ১০:৫৩:২৬ পূর্বাহ্ন
৩৭০৮ কেজি ভারতীয় ফুচকা জব্দ
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়েছে। জব্দকৃত ফুচকার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৯৭ হাজার ৮০০ টাকা। মঙ্গলবার (৮ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আমবাড়ী গ্রামের গোলহাটি এলাকায় শাহাদাত মিয়ার বসতঘরের দক্ষিণ পাশের একটি কক্ষে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাব্বির আহসানের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালায়। অভিযানে এসআই সাব্বির আহসানের সঙ্গে কনস্টেবল মনির হোসেন, এমরান হোসেন ও কাউছার আহমদসহ অন্যান্য সদস্য অংশ নেন। অভিযানকালে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় পলাতক আসামি শাকিল (৪৫), মিলন মিয়া (২৭), ফরিদ মিয়া (৪০), শফিকুল ইসলাম (৪০), আল আমিন (৪০) এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় তাহিরপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জেলা পুলিশ জানায়, জব্দকৃত ফুচকার পরিমাণ ৩ হাজার ৭০৮ কেজি। প্রতি কেজির আনুমানিক মূল্য ৩৫০ টাকা হিসেবে উদ্ধারকৃত পণ্যের মোট মূল্য প্রায় ১২ লাখ ৯৭ হাজার ৮০০ টাকা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন

সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন