সুনামগঞ্জ , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, মা-বাবাকে হারিয়ে শোকের সাগরে তিন অবুঝ শিশু চেলা ও মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : পাউবো’র চিঠি, টাস্কফোর্সের অভিযানে জরিমানা বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষার দাবি পূজার আর ১০ দিন, ৪৪৪ মণ্ডপে উৎসবের প্রস্তুতি শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুনীকে অপহরণের অভিযোগ পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন ছাতকে চারলেন সড়কের মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের মেইন লাইনে আগুন

মুক্তিযোদ্ধার পরিবারের ওপর হামলায় ৪ জনের সশ্রম কারাদন্ড

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ১০:৫৬:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ১০:৫৬:৩০ পূর্বাহ্ন
মুক্তিযোদ্ধার পরিবারের ওপর হামলায় ৪ জনের সশ্রম কারাদন্ড
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ছেলেকে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় চার আসামিকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদ- ও অর্থদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তিন দন্ডিতকে কারাগারে পাঠানো হয়েছে এবং এক পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) সুনামগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ হাবিবুর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানাযায়, সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের মঙ্গলকাটা গ্রামের ছমেদনগর এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শানুর মিয়া (৭৮) এ ঘটনায় সুনামগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেন। মামলায় রেনু মিয়া, জাহের মিয়া, আবু তাহের, জাফর মিয়া, নিলুফা, হাজেরা, আলমগীর, মনির হোসেন, খালেদা ও কুডুনিকে আসামি করা হয়েছিল। অভিযোগে বলা হয়, জমি-সংক্রান্ত বিরোধের জেরে ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে নৈনাং বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে শানুর মিয়ার ছেলে আজিজুর রহমানের পথরোধ করে অভিযুক্তরা। পরে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় আজিজুরকে উদ্ধার করতে এগিয়ে গেলে তার ছোট ভাই জাহের ও সাজিদুরকেও মারধর করা হয়। একই ঘটনায় তার কন্যা সাহেদা বেগম ও মালেকুনও হামলার শিকার হন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলার সময় আজিজুরের পকেটে থাকা ১০ হাজার টাকা, একটি মোবাইল ফোন, মোটরসাইকেলের চাবি, সাহেদা বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন এবং মালেকুনের কানের দুল ছিনিয়ে নেওয়া হয়। আহতদের প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার (৮ জুলাই) রায়ে আদালত জাহের মিয়াকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদ-; আলমগীরকে ৩ বছরের সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদ-; জাফর মিয়াকে ৭ বছরের কারাদ- ও ১০ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদ- এবং রেনু মিয়াকে ৩ বছরের সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদ- প্রদান করেন। রায় ঘোষণার পর দ-িত জাহের মিয়া, জাফর মিয়া ও রেনু মিয়াকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়। পলাতক থাকায় দ-িত আসামি আলমগীরের বিরুদ্ধে সাজা কার্যকরের লক্ষ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত। মামলার অপর আসামিদের অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু

বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু