সুনামগঞ্জ , শনিবার, ১১ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উজানের ঢল ও টানা বর্ষণে বন্যার শঙ্কা বন্যা হইলে কই যাইতাম, কিলা বাঁচতাম টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অতি ভারি বৃষ্টির পূর্বাভাস, ১৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা জেলা-উপজেলায় যুবদলের নতুন কমিটি গঠনের উদ্যোগ দুই বাসের মুখোমুখি সংঘর্ষে জামালগঞ্জের কিশোর নিহত এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে তরুণীকে ধর্ষণের মামলার রায় ১৪ জুলাই জামালগঞ্জে দারুস সুন্নাহ মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ ‎রূপকথার প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অবশেষে বালু লুটকান্ডে এক মামলায় চার্জশিট রাতের আঁধারে শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাঁকো কেটে দিল দুর্বৃত্তরা জগন্নাথপুরে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০ শোকে স্তব্ধ অনন্তপুর, তিন এতিম শিশুর ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা কোটি টাকার নৌকা বানিয়েও সচ্ছল নন কারিগররা, চান সরকারি পৃষ্ঠপোষকতা ভেনেজুয়েলায় ভূমিকম্প ৯৯৫টি আফটারশক, মৃত বেড়ে ৩৩৪২ প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা সরকারের অবৈধভাবে বালু উত্তোলন রোধে টাস্কফোর্স অভিযান জোরদারের সিদ্ধান্ত অনেক ক্ষতিগ্রস্ত পায়নি মানবিক সহায়তা, তালিকায় জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের ঘনিষ্ঠজনেরা
হাওরে উৎকণ্ঠা

বন্যা হইলে কই যাইতাম, কিলা বাঁচতাম

  • আপলোড সময় : ১০-০৭-২০২৬ ১০:৪২:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৬ ১০:৪৩:২৮ পূর্বাহ্ন
বন্যা হইলে কই যাইতাম, কিলা বাঁচতাম
বিশেষ প্রতিনিধি::
“যেলা পানি বাড়ের বন্যা আইব্বো লাগের। বন্যা আইলে কই যাইতাম, কিলা বাঁচতাম অউ চিন্তা কররাম। বৃষ্টির লাগি কাম-কাজ করতাম পাররাম না। হাওরো মাছ ধরাত যাইতাম পাররাম না, কিলা বাচ্চা-কাচ্চারে খাওয়াইতাম। খুব কষ্টের মাঝে পরিগেছি।” সুনামগঞ্জ সদর উপজেলার ইসলাম এলাকার বৃদ্ধ নুর ইসলামের এমন শঙ্কা যেন পুরো জেলার মানুষের মনের কথাই তুলে ধরে। টানা বৃষ্টি আর ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হু হু করে বাড়ছে সুনামগঞ্জের নদ-নদীর পানি। এখনও কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম না করলেও, পানি দ্রুত বাড়তে থাকায় জেলার হাওরাঞ্চলজুড়ে দেখা দিয়েছে বন্যা আতঙ্ক। গত ২৪ ঘণ্টায় জেলায় ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে সুরমা, যাদুকাটা, রক্তি, বৌলাইসহ জেলার বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। নদীর তীরবর্তী ও নি¤œাঞ্চলের মানুষ ঘরবাড়ি, গবাদিপশু এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সেই সঙ্গে বৃষ্টির কারণে দিনমজুর, কৃষিশ্রমিক ও হাওরের জেলেদের কাজও প্রায় বন্ধ হয়ে পড়েছে। ফলে আয়-রোজগার না থাকায় পরিবার নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তারা। এদিকে পানি বাড়ার সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন হাওর ও নি¤œাঞ্চলে মানুষের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। ইছাঘরি গ্রামের জমির হোসেন বলেন, রাস্তা ডুবি গেছে। খুব কষ্টে চলাফেরা করা লাগের। বন্যা আইলে আমরা ঘরবাড়ি ছাইড়া, কই যাইমু। কষ্ট কইরা যা কামাই করছি, এক বন্যাত সব শেষ অইযায়। পানি আর বৃষ্টির লাইগা বাইরে যাইতে পারতাছি না। হাতে টাকাও নাই, সংসার কেমনে চালাইমু এই চিন্তায় আছি। এ ব্যাপারে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পওর-২) ইমদাদুল হক বলেন, আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী দুই দিন সুনামগঞ্জ ও ভারতের মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্তমানে জেলার নদ-নদীর পানি বিপৎসীমার নিচে থাকলেও বৃষ্টি অব্যাহত থাকলে কয়েকটি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
উজানের ঢল ও টানা বর্ষণে বন্যার শঙ্কা

উজানের ঢল ও টানা বর্ষণে বন্যার শঙ্কা