সুনামগঞ্জ , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, আসামি জিতেশের মৃত্যুদন্ড সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের চেক বিতরণ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ‎জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী জাতীয় কন্যাশিশু দিবস পালিত: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি
পাহাড়ি ঢলে বাড়ছে পানি

কোটি টাকার মাছ রক্ষায় আগাম প্রস্তুতি, বন্যা নিয়ে উৎকণ্ঠায় চাষীরা

  • আপলোড সময় : ১১-০৭-২০২৬ ১২:৪৯:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৬ ১২:৫০:১৯ অপরাহ্ন
কোটি টাকার মাছ রক্ষায় আগাম প্রস্তুতি, বন্যা নিয়ে উৎকণ্ঠায় চাষীরা
আশিস রহমান::
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বর্ষণে সুনামগঞ্জের নদ-নদীর পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে দোয়ারাবাজারের খাসিয়ামারা, চেলা, কালিউরি ও চিলাই নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এতে আগাম বন্যার আশঙ্কায় দিন কাটাচ্ছেন উপজেলার শত শত মাছচাষী। বন্যার পানিতে পুকুরের মাছ ভেসে যাওয়ার হাত থেকে রক্ষা করতে দিন-রাত এক করে পুকুর ও ঘেরের চারপাশে জাল এবং বাঁশের বেড়া ফিটিংয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। চাষীদের আশঙ্কা, দ্রুত পানি বৃদ্ধি অব্যাহত থাকলে যেকোনো মুহূর্তে পুকুর তলিয়ে কোটি কোটি টাকার ক্ষতি হতে পারে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, ছোট-বড় শত শত পুকুর ও বাণিজ্যিক মৎস্য খামারে এখন চলছে সুরক্ষার প্রস্তুতি। চাষীরা বাজার থেকে নেট, বাঁশ ও সুতা কিনে পুকুরের পাড় উঁচু করে বেড়া দিচ্ছেন। অনেক চাষী আবার তড়িঘড়ি করে বড় মাছ ধরে বাজারে বিক্রি করে দিচ্ছেন, যাতে বড় ধরনের লোকসান এড়ানো যায়। সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামের মাছচাষী হাবিবুল কবির শুভ বলেন, গত কয়েকদিনের বৃষ্টি আর পাহাড়ি ঢলে পুকুরের পানি পাড় ছুঁইছুঁই করছে। গত বন্যায় সব মাছ ভেসে গিয়ে অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েছিলাম। এবার আর ঝুঁকি নিতে চাচ্ছি না। তাই জাল কিনে পুরো পুকুর ঘেরাও করছি, যেন পানি বাড়লেও মাছ বের হতে না পারে। আরেক খামারি দ্বীন ইসলাম জানান, পাহাড়ি ঢলের পানি যেভাবে বাড়ছে, তাতে আমরা আতঙ্কে আছি। রাত জেগে পুকুর পাহারা দিতে হচ্ছে। চারদিকের জালে ভালো করে খুঁটি গেড়ে দিচ্ছি। যদি পানি বেশি ওপরে উঠে যায়, তবে নেট দিয়েও শেষ রক্ষা হবে কি না জানি না। দোয়ারাবাজার উপজেলা মৎস্য কর্মকর্তা আরেফিন মাহমুদ বলেন, উজান থেকে আসা ঢলে দোয়ারাবাজারে পানি বাড়ছে। আমরা মাঠ পর্যায়ে চাষীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং পুকুর পাড়ে শক্ত নেট বা বাঁশের বানা দেওয়ার পরামর্শ দিচ্ছি। এছাড়া যেসব মাছ বিক্রির উপযোগী, সেগুলো ধরে বাজারে বিক্রি করে দেওয়ার কথাও বলা হচ্ছে। মৎস্য বিভাগ থেকে চাষীদের সব ধরনের কারিগরি সহায়তা ও পরামর্শ প্রদান করা হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. লুৎফর রহমান জানান, এখনো বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। তবে দুর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। ইউনিয়ন পর্যায়ের সবকটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে এবং জরুরি যোগাযোগের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিভিন্ন নৌকার মাঝিদের তালিকা ও মোবাইল নাম্বার সংগ্রহ করা হয়েছে। তাছাড়া শুকনো খাবার মজুদ রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের সমন্বয়ে একটি মেডিক্যাল টিমও গঠন করা হয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস

নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস