সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী জাতীয় কন্যাশিশু দিবস পালিত: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশায় আতঙ্ক দিরাইয়ে নারী ফুটবল বন্ধের প্রতিবাদে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল বিপন্ন যাদুকাটা, মরাচেলা, ধোপাজান নদী সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা

সমবায় সমিতির টাকা ফেরত না পেয়ে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ

  • আপলোড সময় : ১২-০৭-২০২৬ ০৯:৫৫:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৬ ১০:২২:০৬ পূর্বাহ্ন
সমবায় সমিতির টাকা ফেরত না পেয়ে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলায় একটি সমবায় সমিতির তিন লাখ টাকা ধার নিয়ে দীর্ঘদিনেও ফেরত না দেয়ায় সংবাদ সম্মেলন করেছেন সমিতির ক্যাশিয়ার মো. আলী হোসেন। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তিনি দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শনিবার (১১ জুলাই) সকালে দোয়ারাবাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. আলী হোসেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর পশ্চিমপাড়া জাগ্রত সমবায় সমিতির ক্যাশিয়ার। লিখিত বক্তব্যে আলী হোসেন জানান, সমিতির ৫৫ জন সদস্য প্রতি মাসে নির্দিষ্ট হারে টাকা জমা করে এলাকার উন্নয়নমূলক কাজ ও দরিদ্র মানুষের সহায়তায় ব্যয় করেন। প্রায় ৯ মাস আগে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আমির আলী নৌকা তৈরির কথা বলে সমিতি থেকে তিন লাখ টাকা ধার নেন এবং ছয় মাস পর লাভসহ তা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন বলে তিনি উল্লেখ করেন। আলী হোসেনের অভিযোগ, নির্ধারিত ছয় মাস পেরিয়ে গেলে টাকা ফেরত চাইলে অভিযুক্ত আমির আলী নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুরুব্বিদের মাধ্যমে বিচার-সালিশের উদ্যোগ নেওয়া হলেও তিনি সেখানে হাজির হননি এবং মোবাইল ফোন বন্ধ রাখেন বলে বাদী দাবি করেন। সংবাদ সম্মেলনে বাদী অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও সমিতির টাকা উদ্ধারের দাবি জানান। অভিযোগের বিষয়ে জানতে আমির আলীর মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেছেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী