সুনামগঞ্জ , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদীর তীর যেন ‘আমন চারার হাট’ : স্বাবলম্বী শত শত কৃষক কাজ হস্তান্তরের আগেই ব্রিজের এপ্রোচে ধস ও ফাটল, অনেক জায়গায় লাগানো হয়নি ব্লক একই ব্যক্তি পেয়েছেন চার লটের ইজারা, টেন্ডার ও গাছের মূল্য নিয়ে জনমনে প্রশ্ন ধ্বংসের দ্বারপ্রান্তে ১৭৬ বছরের পুরোনো ‘ইংলিশ টিলা’ ৬৪ জেলার তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ, সুনামগঞ্জের দায়িত্ব পেলেন হুইপ জি কে গউস নেপালে ভয়াবহ বন্যা, মৃত্যু ছাড়াল ৩৬০, এখনও নিখোঁজ ১৪০০ মানুষ অনিয়ম, অবহেলা, শিক্ষক সংকটে রুদ্ধ শিক্ষা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত : অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ নতুন আঙ্গিকে মাষ্টার ওয়ান টেইলার্স এন্ড ফেব্রিকসের উদ্বোধন সুনামগঞ্জে সিজারের সময় নবজাতকের গলা কাটার অভিযোগ, আটক ১ ‎দ্রোহের কবি নজরুল: গুলশান আরা রুবী ‎জামালগঞ্জে ৩৯৮ পিস ভারতীয় শাড়ি ও স্পিডবোট জব্দ, দুজনকে আসামি করে মামলা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কড়া ব্যবস্থা: অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ ‎সুনামগঞ্জ সদর উপজেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হেলাল, সম্পাদক হাসান ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সরকার, লাগবে না কোনো খরচ: প্রবাসীকল্যাণমন্ত্রী সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

বিগত সময়ে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে : এমপি কয়ছর আহমেদ

  • আপলোড সময় : ১২-০৭-২০২৬ ০৯:৫৮:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৬ ০৯:৫৮:৩৫ পূর্বাহ্ন
বিগত সময়ে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে : এমপি কয়ছর আহমেদ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেছেন, বিগত সময়ে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করা হয়েছে। তখন কৃষিকার্ড ও কৃষি প্রণোদনার নামে লুটপাট করা হয়েছে। তবে এখন আর এসবের সুযোগ নেই। আমরা কাজ শুরু করেছি প্রত্যেকটা কাজ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সঠিকভাবে বাস্তবায়ন করা হবে। আমরা সবাইকে সাথে নিয়ে শান্তিগঞ্জ-জগন্নাথপুরকে উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে নিতে চাই। শনিবার (১১ জুলাই) শান্তিগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন তাই করেন। তিনি কথায় নয় কাজে বিশ্বাসী। নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার প্রতিটি বাস্তবায়ন হচ্ছে। তিনি কৃষকদের ভালবাসেন। নির্বাচনের প্রতিশ্রুতি হিসেবে কৃষকদের কৃষক কার্ড দেয়া হয়েছে। এই কৃষককার্ডের মাধ্যমে কৃষকরা নানা সুবিধা পাবেন। প্রকৃত কৃষকরা যাতে এই কার্ড পান তা নিশ্চিত করা হবে। এখানে অনিয়মের কোন সুযোগ নেই। যদি কেউ অনিয়ম করতে চায় সে যেই হোক তাকে ছাড় দেয়া হবে না। বন্যা পরিস্থিতি প্রসঙ্গে কয়ছর আহমেদ বলেন, আপনারা জানেন ইতিমধ্যে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। তবে আল্লাহর রহমত এখনো সুনামগঞ্জে বন্যা হয়নি। সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাদের রক্ষা করেন। যদি হয়েই যায় তবে চিন্তার কোন কারণ নেই বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের সকল প্রস্তুতি আছে। শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন, ফারুক আহমদ, উপজেলা বিএনপি আহ্বায়ক জালাল উদ্দিন, যুগ্ম আহবায়ক রওশন খান সাগর, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীর খোকন ও দরগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান সুফি মিয়া প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
একই ব্যক্তি পেয়েছেন চার লটের ইজারা, টেন্ডার ও গাছের মূল্য নিয়ে জনমনে প্রশ্ন

একই ব্যক্তি পেয়েছেন চার লটের ইজারা, টেন্ডার ও গাছের মূল্য নিয়ে জনমনে প্রশ্ন