সুনামগঞ্জ , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, আসামি জিতেশের মৃত্যুদন্ড সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের চেক বিতরণ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ‎জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী জাতীয় কন্যাশিশু দিবস পালিত: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি

সংস্কৃতিকর্মী তানভীর আহমদ ইমু’র ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপলোড সময় : ১২-০৭-২০২৬ ১০:০৯:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৬ ১০:১০:৪১ পূর্বাহ্ন
সংস্কৃতিকর্মী তানভীর আহমদ ইমু’র ৮ম মৃত্যুবার্ষিকী পালিত
জগন্নাথপুর প্রতিনিধি :: মেধাবী শিক্ষার্থী ও জগন্নাথপুরের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ তানভীর আহমদ ইমুর (১৮) অষ্টম মৃত্যুবার্ষিকী শনিবার (১১ জুলাই) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। ২০১৮ সালের এই দিনে তিনি সবাইকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে যান। মৃত্যুবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে তার আত্মীয়স্বজনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইমুর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় পরিবারের সদস্য, স্বজন, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তানভীর আহমদ ইমু শান্তিগঞ্জ উপজেলার সিচনী গ্রামের বাসিন্দা আবদাল মিয়ার ছেলে। তবে দীর্ঘদিন ধরে তার পরিবার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-রসুলপুর গ্রামে বসবাস করছে। তার বাবা আবদাল মিয়া জগন্নাথপুর বাজারে ঘড়ির ব্যবসা করেন। মৃত্যুবার্ষিকীতে পুত্রশোকে কাতর আবদাল মিয়া সকলের কাছে তার ছেলের জন্য দোয়া কামনা করেন। স্বজন ও শুভানুধ্যায়ীরা জানান, অল্প বয়সেই মেধা, আন্তরিকতা, বিনয় ও সাংস্কৃতিক কর্মকা-ের মাধ্যমে ইমু জগন্নাথপুরের সাংস্কৃতিক অঙ্গনে একটি বিশেষ স্থান করে নিয়েছিলেন। অভিনয় ও মঞ্চনাটকে তার প্রতিভা ছিল প্রশংসিত। বিশেষ করে ‘জমিদার’ নাটকে নামভূমিকায় অভিনয় করে তিনি দর্শকদের মুগ্ধ করেছিলেন। ইমু সিলেট সরকারি কলেজের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং প্লাটুন ক্যাডেট সার্জেন্ট ছিলেন। তার অকাল মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা আজও পরিবার, বন্ধু, সহপাঠী ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষ গভীরভাবে অনুভব করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস

নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস