সুনামগঞ্জ , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি, প্রতিমা ও প্রসদসামগ্রী কিনতে ব্যস্ত ভক্তরা জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব, মুনাফায় কারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী জাউয়াবাজারে ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার দিরাইয়ে সাংবাদিক হত্যাও হামলার প্রতিবাদে মানববন্ধন তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর মোল্লাপাড়ায় প্রবাসীর বাড়ির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব

জলাশয়ে মাছ শিকারে গিয়ে কিশোর নিখোঁজ

  • আপলোড সময় : ১২-০৭-২০২৬ ১০:১৩:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৬ ১০:১৩:৪২ পূর্বাহ্ন
জলাশয়ে মাছ শিকারে গিয়ে কিশোর নিখোঁজ
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার গলইখালী নোয়াপাড়া গ্রামের পেছনের জলাশয়ে জাল পেতে মাছ শিকার করতে গিয়ে পানিতে ডুবে জয় সরকার (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছেন। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে। ওই কিশোরের বাড়ি উপজেলার গলইখালী নোয়াপাড়া গ্রামে। সে ওই গ্রামের বিনয় সরকারের ছেলে। ওই কিশোরের পরিবার ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের গলইখালী নোয়াপাড়া গ্রামের বাসিন্দা কিশোর জয় সরকার শনিবার বিকেল তিনটার দিকে নিজ বাড়ির পেছনে থাকা জলাশয়ে জাল দিয়ে মাছ শিকার করতে যান। মাছ শিকারের এক পর্যায়ে বেলা সাড়ে তিনটার দিকে জলাশয়ের পানিতে তলিয়ে গিয়ে ওই কিশোর নিখোঁজ হন। স্থানীয় লোকজন ওই কিশোরকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা করলেও তার সন্ধান মেলেনি। মধ্যনগর সদর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সনেট তালুকদার বলেন, স্থানীয় লোকজন জাল ফেলে ওই কিশোরকে উদ্ধারের চেষ্টা করছেন। সন্ধ্যা সাতটা পর্যন্ত তার সন্ধান মেলেনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে

শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে