সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

জামালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ০৯:৪১:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ০৯:৪১:৩২ পূর্বাহ্ন
জামালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জামালগঞ্জ প্রতিনিধি :: “তারুণ্যের আশা-আকাক্সক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জামালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এসভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অঃ দাঃ) রিফাত তারেক সিদ্দিকীর সভাপতিত্বে পরিবার পরিকল্পনা পরিদর্শক গিরিধারী পাল-এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রাণী মোদক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. মো. ওয়ায়েছ কুরুনি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, জনস্বাস্থ্য প্রকৌশলী রাম কুমার সাহা, সাচনাবাজার ইউনিয়নের চেয়ারম্যান মাসুক মিয়া, জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ওয়ালী উল্ল্যাহ সরকার, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। বক্তব্য রাখেন উপজেলায় শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শক রুমা রাণী চৌধুরী, পরিবার কল্যাণ সহকারী জয়ন্তী রাণী দাশ। এছাড়াও উপজেলা শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শক মইনুল আলম, পরিবার কল্যাণ কেন্দ্র ভীমখালী এফডব্লিউসি ও ভীমখালী ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ নির্বাচিতদের সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ