সুনামগঞ্জ , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদীর তীর যেন ‘আমন চারার হাট’ : স্বাবলম্বী শত শত কৃষক কাজ হস্তান্তরের আগেই ব্রিজের এপ্রোচে ধস ও ফাটল, অনেক জায়গায় লাগানো হয়নি ব্লক একই ব্যক্তি পেয়েছেন চার লটের ইজারা, টেন্ডার ও গাছের মূল্য নিয়ে জনমনে প্রশ্ন ধ্বংসের দ্বারপ্রান্তে ১৭৬ বছরের পুরোনো ‘ইংলিশ টিলা’ ৬৪ জেলার তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ, সুনামগঞ্জের দায়িত্ব পেলেন হুইপ জি কে গউস নেপালে ভয়াবহ বন্যা, মৃত্যু ছাড়াল ৩৬০, এখনও নিখোঁজ ১৪০০ মানুষ অনিয়ম, অবহেলা, শিক্ষক সংকটে রুদ্ধ শিক্ষা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত : অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ নতুন আঙ্গিকে মাষ্টার ওয়ান টেইলার্স এন্ড ফেব্রিকসের উদ্বোধন সুনামগঞ্জে সিজারের সময় নবজাতকের গলা কাটার অভিযোগ, আটক ১ ‎দ্রোহের কবি নজরুল: গুলশান আরা রুবী ‎জামালগঞ্জে ৩৯৮ পিস ভারতীয় শাড়ি ও স্পিডবোট জব্দ, দুজনকে আসামি করে মামলা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কড়া ব্যবস্থা: অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ ‎সুনামগঞ্জ সদর উপজেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হেলাল, সম্পাদক হাসান ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সরকার, লাগবে না কোনো খরচ: প্রবাসীকল্যাণমন্ত্রী সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

এমপি হান্নান মাসউদের জন্য মাঝ নদী থেকে ঘাটে ফেরানো হলো ফেরি

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ০৯:৪২:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ০৯:৪২:৪৯ পূর্বাহ্ন
এমপি হান্নান মাসউদের জন্য মাঝ নদী থেকে ঘাটে ফেরানো হলো ফেরি
সুনামকণ্ঠ ডেস্ক :: নোয়াখালীর হাতিয়া-নলচিরা নৌপথে যাত্রী ও মালবাহী যানবাহন নিয়ে ছেড়ে যাওয়া একটি ফেরি মাঝনদী থেকে ঘুরিয়ে আবার ঘাটে ফিরিয়ে আনার অভিযোগ উঠেছে। নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে ফেরিতে তোলার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে দাবি করেন যাত্রীরা। শনিবার (১১ জুলাই) বিকেলে নোয়াখালীর চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশে ফেরি ছেড়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এদিকে বৈরী আবহাওয়ার মধ্যে প্রায় ২০ মিনিট চলার পর ফেরি ঘুরে আসায় সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম বলেন, ঘাট থেকে ছাড়ার আনুমানিক ১০ মিনিট পর এমপির আসার খবর পেয়ে ফেরিটি ঘাটে ফিরিয়ে আনা হয়েছে। এমপি সাহেব আমাদের ম্যানেজারকে ফোন করেছিলেন। ম্যানেজার ফোন করে এমপি সাহেবকে নিয়ে যেতে বলেছেন। প্রত্যক্ষদর্শী ও ঘাট সূত্রে জানা যায়, নির্ধারিত সময় অনুযায়ী শনিবার বেলা সাড়ে তিনটায় যাত্রী ও পণ্যবাহী যানবাহন নিয়ে চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশে রওনা দেয় ফেরি মহানন্দা। ফেরিটি ছাড়ার প্রায় ২০ মিনিট পরে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ গাড়িতে করে চেয়ারম্যান ঘাটে আসেন। তিনি হাতিয়া যাওয়ার উদ্দেশ্যে ফেরিটি ঘাটে ফিরিয়ে আনার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। ততক্ষণে ফেরিটি ঘাট থেকে বেশ কিছু দূর চলে যায়। সাধারণত চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটে ফেরি পৌঁছাতে দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগে। জানা যায়, সংসদ সদস্যের নির্দেশে মেঘনা নদীতে ফেরিটি ঘুরিয়ে আবার চেয়ারম্যান ঘাটে আনা হয়। এরপর হান্নান মাসউদ তার নেতা-কর্মীদের নিয়ে ফেরিতে উঠলে ফেরিটি দ্বিতীয়বারের মতো নলচিরা ঘাটের উদ্দেশে যাত্রা শুরু করে। এ ঘটনার বিষয়ে আবদুল হান্নান মাসউদ বলেন, আমি সংসদ সদস্য। সরকারি কাজেই আমার হাতিয়া যাওয়া জরুরি ছিল। তাই আমাকে ফেরিতে যেতে হয়েছে। তাছাড়া ফেরি তো ঘাট থেকে খুব বেশি দূর যায়নি। ছাড়ার এক মিনিটের মধ্যে আমি ঘাটে পৌঁছেছি। কিন্তু এ নিয়ে কুচক্রী মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। ঘাট ইজারাদারের প্রতিনিধি মো. জহির উদ্দিন বলেন, ফেরি ছাড়ার সময় নিয়ে কিছুটা বিভ্রান্তি ছিল। তবে বেলা সাড়ে তিনটায় ফেরিটি ছেড়ে যাওয়ার প্রায় ২০ মিনিট পর এমপি হান্নান মাসউদকে নেওয়ার জন্য সেটি আবার ঘাটে ফিরিয়ে আনা হয়। হাতিয়ায় ফেরি সার্ভিস চালু হওয়ার পর এ ধরনের ঘটনা এটি প্রথম। এ নিয়ে যাত্রীদের অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, এমনিতে বৈরী আবহাওয়ার কারণে আতঙ্কের মধ্যে নদী পার হচ্ছিলেন। তার ওপর ঘাট থেকে ছাড়ার অনেকক্ষণ পর হঠাৎ দেখতে পান ফেরি উল্টো ঘুরছে। ঘাটে এসে দেখেন এমপিকে তোলার জন্য ফেরিটি ফিরিয়ে আনা হয়েছে। একজন জনপ্রতিনিধির জন্য জনগণকে কষ্ট দিয়ে এভাবে ফেরি ফিরিয়ে আনা কোনোভাবেই উচিত হয়নি। এটা একধরনের ক্ষমতার দাপট দেখানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
একই ব্যক্তি পেয়েছেন চার লটের ইজারা, টেন্ডার ও গাছের মূল্য নিয়ে জনমনে প্রশ্ন

একই ব্যক্তি পেয়েছেন চার লটের ইজারা, টেন্ডার ও গাছের মূল্য নিয়ে জনমনে প্রশ্ন