সুনামগঞ্জ , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলা লিগ্যাল এইড অফিসের মতবিনিময় ও সচেতনতামূলক সভা একটি দল জনগণের বিপক্ষে ছিল, তাদের রাজাকার বলা হয় : সুলতান সালাউদ্দিন জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না : প্রধানমন্ত্রী গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি আড়াই কোটি টাকার ৪ নৌ-অ্যাম্বুলেন্স অকেজো, একদিনও সেবা পাননি হাওরবাসী বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, মামলা-হামলায় থমথমে শ্যামনগর গ্রাম মধ্যনগরে বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল এমপি হান্নান মাসউদের জন্য মাঝ নদী থেকে ঘাটে ফেরানো হলো ফেরি সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা জুবিলী উচ্চ বিদ্যালয় ১০১ শয্যায় উন্নীত হচ্ছে ৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনায় জেলা প্রশাসক, জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হবে উজানের ঢলে বেড়েছে সুরমা নদীর পানি সাত জেলায় বন্যায় ৫১ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন এবার ১৮ দিনেই শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লক্ষাধিক টাকা নদ-নদীর পানি কমলেও কাটেনি বন্যার শঙ্কা বিগত সময়ে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে : এমপি কয়ছর আহমেদ সুনামগঞ্জ নামকরণ : দলিলভিত্তিক পুনর্বিবেচনা অক্টোবরের প্রথম সপ্তাহে ভোট, হাওর অঞ্চল দিয়ে শুরুর পরিকল্পনা

প্রাথমিকে বৃত্তি পেল ৭৯ হাজার শিক্ষার্থী, এগিয়ে মেয়েরা

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ১০:০৪:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ১০:০৪:৩১ পূর্বাহ্ন
প্রাথমিকে বৃত্তি পেল ৭৯ হাজার শিক্ষার্থী, এগিয়ে মেয়েরা
সুনামকণ্ঠ ডেস্ক :: এ বছর ‎‎প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী। এর মধ্যে মেধাবৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন। ‎ রোববার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে বৃত্তি পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিনসহ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ মোট ৭৯ হাজার ২৪৬টি ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি প্রদান করা হয়েছে। ট্যালেন্টপুলে মোট ৩২ হাজার ৯৬৫ জনের মধ্যে সরকারি বিদ্যালয় থেকে ২৬ হাজার ৩৭৫ জন এবং বেসরকারি বিদ্যালয় থেকে ৬ হাজার ৫৯০ জন বৃত্তি পায়। শাহীনা ফেরদৌসী জানান, সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৪৬ হাজার ২৮১ জন; যার মধ্যে সরকারি বিদ্যালয় থেকে ৩৬ হাজার ৪২০ জন এবং বেসরকারি বিদ্যালয় থেকে ৯ হাজার ৮৬১ জন। বৃত্তিপ্রাপ্ত মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন (৪৫ দশমিক ২৯ শতাংশ) এবং ছাত্রী ৪৩ হাজার ৩৫৪ জন (৫৪ দশমিক ৭১ শতাংশ)। মহাপরিচালক বলেন, আমরা বিশ্বাস করি, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ আয়োজন শুধু মেধা যাচাইয়ের একটি প্রক্রিয়া নয়; বরং এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে প্রতিযোগিতামূলক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ ধাপ। পরে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন অনুষ্ঠানিকভাবে বৃত্তির ফল ঘোষণা করেন। তিনি বলেন, এখন আমি বৃত্তির রেজাল্ট ঘোষণা করলাম। সেই সঙ্গে আগামী দিনে বৃত্তিতে আমরা অলমোস্ট ডাবল করছি। টাকা বাড়ানো হয়েছে। তিনশকে ছয়শ করেছি, সোয়া দুইশকে সাড়ে চারশ করেছি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য বলছে, ৭৮ হাজার ৮১০টি স্কুলের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল ৬৫ হাজার ৬০৫ টি আর বেসরকারি বিদ্যালয় ছিল ১৩ হাজার ২০৫টি। ২০২৫ সালে পঞ্চম শ্রেণিতে পড়া ৬ লাখ ৪৫ হাজার পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধন করলেও পরীক্ষায় অংশ নেয় ৪ লাখ ১৯ হাজার ৯৮২ জন। তাদের মধ্যে সরকারি স্কুলের ৩ লাখ ৪৪ হাজার ১২৭ জন এবং বেসরকারি স্কুলের ৭৮ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী ছিল। বৃত্তি পাওয়া ৩৫ হাজার ৮৯২ জন ছাত্রের মধ্যে মেধাবৃত্তি পেয়েছে ১৬ হাজার ৩৯৮ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছেন ১৯ হাজার ৪৯৪ জন। আর বৃত্তির পাওয়া ৪৩ হাজার ৩৫৪ জন ছাত্রীর মধ্যে ট্যালেন্টপুলে ১৬ হাজার ৫৬৭ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ২৬ হাজার ৭৮৭ জন। সবচেয়ে বেশি বৃত্তি পাওয়া জেলা ঢাকা। এ জেলায় ৪ হাজার ৬৮২ জন পরীক্ষার্থী বৃত্তি পেয়েছে। তাদের মধ্যে ট্যালেন্টপুলে ১ হাজার ৮৯৭ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ২ হাজার ৭৮৫ জন। সবচেয়ে কম বৃত্তি পেয়েছে বান্দরবান জেলায় ১৮৮ জন। দিনাজপুর জেলায় সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, এ জেলায় ১৫ হাজার ৩৬৬ জন পরীক্ষায় অংশ নিলেও অকৃতকার্য হয়েছে ৮ হাজার ৮৯৮ জন। ২০২৬ সালের জন্য বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তির টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে তুলে ধরেন মহাপরিচালক শাহীনা ফেরদৌসী। তিনি বলেন, ২০২৫ সালে মোট বৃত্তির সংখ্যা ছিল ৮২ হাজার ৫০০। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ বৃত্তি ছিল ৪৯ হাজার ৫০০। ট্যালেন্টপুলে এককালীন বৃত্তি ছিল ২২৫ টাকা ও মাসিক ৩০০ টাকা। আর সাধারণ বৃত্তিতে এককালীন ছিল ২২৫ টাকা এবং মাসিক ২২৫ টাকা। ২০২৬ সালের জন্য যে প্রস্তাব করা হয়েছে সেখানে বৃত্তির সংখ্যা একই আছে, তবে বৃত্তির পরিমাণ বাড়ানো হয়েছে। ট্যালেন্টপুলে এককালীন ২২৫-এর স্থলে ৪৫০ টাকা করা হয়েছে এবং মাসিক ৩০০ এর স্থলে ৬০০ টাকা করা হয়েছে। অন্যদিকে সাধারণ বৃত্তির ক্ষেত্রে এককালীন ২২৫ টাকাকে ৪৫০ টাকা করার এবং মাসিক ২২৫ টাকাকে ৪৫০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না : প্রধানমন্ত্রী

জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না : প্রধানমন্ত্রী