সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০১:২৫:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০১:৫০:৩৬ অপরাহ্ন
গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি
দোয়ারাবাজার প্রতিনিধি ::
ছাতকে গৃহবধূ রংফুল বেগমের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ এখন প্রকাশ্য রূপ নিয়েছে। স্ত্রীর মৃত্যুকে আত্মহত্যায় প্ররোচনা দাবি করে আদালতে মামলা করেছেন স্বামী আব্দুল গফুর; অন্যদিকে প্রবাসে থাকা বড় ছেলে আব্দুল হান্নান একে পরিকল্পিত হত্যাকা- দাবি করে বাবার বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন। পিতা ও পুত্রের এমন পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন এবং পর¯পরবিরোধী বক্তব্যে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বামী ও দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চাটুরপাড় গ্রামের বাসিন্দা আব্দুল গফুর স্ত্রীর মৃত্যুর ঘটনায় বড় ছেলের স্ত্রী (পুত্রবধূ) মারজানা আক্তার, এলাকার বাসিন্দা খলিল মিয়া, তার স্ত্রী সুজিয়া বেগম এবং জাবেদ মিয়ার বিরুদ্ধে সুনামগঞ্জের আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ-বিধির ৩০৬/৩৪ ধারায় একটি মামলা দায়ের করেছেন। গত সোমবার (১৩ জুলাই) দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আব্দুল গফুর তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, স্ত্রীর মৃত্যু শুরু থেকেই সন্দেহজনক মনে হওয়ায় তিনি আইনের আশ্রয় নিয়েছেন এবং তদন্তে সহযোগিতা করছেন। অথচ তার প্রবাসী ছেলে আব্দুল হান্নান সম্প্রতি ছাতকে একটি পৃথক সংবাদ সম্মেলন করে উল্টো বাবার বিরুদ্ধে স্ত্রী হত্যার মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তুলেছেন। তদন্ত শেষ হওয়ার আগে কাউকে দোষী সাব্যস্ত করা ন্যায়বিচারের পরিপন্থী উল্লেখ করে আব্দুল গফুর কোনো প্রকার প্রভাবমুক্ত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বের করে আনার জন্য প্রশাসন ও তদন্তকারী সংস্থার প্রতি জোর আহ্বান জানান। একই পরিবারের দুই পক্ষ থেকে আসা এমন পর¯পরবিরোধী বক্তব্য ও মামলার পর ঘটনাটি নতুন মোড় নিয়েছে। স্থানীয় সচেতনমহল মনে করছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমেই কেবল মৃত্যুর আসল রহস্য উন্মোচিত হওয়া সম্ভব। উল্লেখ্য, নিহত রংফুল বেগম দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চাটুরপাড় (বালিউড়া) গ্রামের আব্দুল গফুরের স্ত্রী. জীবনযাত্রার মানোন্নয়নের জন্য গত প্রায় তিন বছর ধরে তারা ছাতক পৌর শহরের রহমতবাগ এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন, যেখানে তাদের বড় ছেলে আব্দুল হান্নানের স্ত্রী মারজানা আক্তার রুজিও সাথে থাকতেন। গত ২০ মার্চ উক্ত ভাড়া বাসা থেকেই রংফুল বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী