সুনামগঞ্জ , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলা লিগ্যাল এইড অফিসের মতবিনিময় ও সচেতনতামূলক সভা একটি দল জনগণের বিপক্ষে ছিল, তাদের রাজাকার বলা হয় : সুলতান সালাউদ্দিন জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না : প্রধানমন্ত্রী গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি আড়াই কোটি টাকার ৪ নৌ-অ্যাম্বুলেন্স অকেজো, একদিনও সেবা পাননি হাওরবাসী বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, মামলা-হামলায় থমথমে শ্যামনগর গ্রাম মধ্যনগরে বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল এমপি হান্নান মাসউদের জন্য মাঝ নদী থেকে ঘাটে ফেরানো হলো ফেরি সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা জুবিলী উচ্চ বিদ্যালয় ১০১ শয্যায় উন্নীত হচ্ছে ৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনায় জেলা প্রশাসক, জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হবে উজানের ঢলে বেড়েছে সুরমা নদীর পানি সাত জেলায় বন্যায় ৫১ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন এবার ১৮ দিনেই শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লক্ষাধিক টাকা নদ-নদীর পানি কমলেও কাটেনি বন্যার শঙ্কা বিগত সময়ে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে : এমপি কয়ছর আহমেদ সুনামগঞ্জ নামকরণ : দলিলভিত্তিক পুনর্বিবেচনা অক্টোবরের প্রথম সপ্তাহে ভোট, হাওর অঞ্চল দিয়ে শুরুর পরিকল্পনা

জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না : প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০১:৩১:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০১:৩১:৫১ অপরাহ্ন
জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না : প্রধানমন্ত্রী
সুনামকণ্ঠ ডেস্ক :: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস হলো দেশের জনগণ। এই জনগণের সমর্থন ও ভালোবাসা যতদিন থাকবে, ততদিন কোনো বাধা-বিপত্তিকে ভয় করবে না বিএনপি। জনগণের অভূতপূর্ব সমর্থনকে সঙ্গী করেই সমস্ত প্রতিবন্ধকতা পেরিয়ে দেশকে পুনর্গঠন এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। সোমবার (১৩ জুলাই) সকালে বরিশাল বিভাগের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে আয়োজিত ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় ও কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল অঞ্চলে এটিই তার প্রথম সফর। এর আগে ভোর ৫টা ৫৫ মিনিটে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা দিয়ে সকাল ৯টা ৫০ মিনিটে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে নতুন খননকৃত সরিকল-বাটাজোর খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার মধ্য দিয়ে তিনি তার দিনব্যাপী বরিশাল সফরের কর্মসূচি শুরু করেন। বক্তব্যের একপর্যায়ে দেশের রাজনৈতিক দর্শন ও সরকারের মূল লক্ষ্য স্পষ্ট করে প্রধানমন্ত্রী বলেন, আমি সবসময় একটি কথা দৃঢ়ভাবে বিশ্বাস করি- বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস এ দেশের সাধারণ জনগণ। জনগণের সমর্থন ও দোয়া যতক্ষণ আমাদের কাছে থাকবে, ততক্ষণ কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না। সমস্ত বাধা উপেক্ষা করে জনগণকে সাথে নিয়েই আমরা দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব। দেশ পুনর্গঠনে জাতীয় ঐক্যের ডাক দিয়ে প্রধানমন্ত্রী বলেন, করব কাজ, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ- এটাই আমাদের রাজনীতি। আমরা দেশে সব ধর্মের মানুষকে সাথে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই। কোনো ভেদাভেদ নয়, বরং মানবিকতার ভিত্তিতে বিচার করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব। প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জানান, বিগত সরকার বাজেটে এই খাতে কোনো বরাদ্দ না রাখলেও, বর্তমান সরকারের নতুন বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য বিশেষ অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দের ওপর ভিত্তি করে আগামী এক বছরের মধ্যে (আগামী জুন পর্যন্ত) সারা দেশে ৪১ লক্ষ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী দেশের প্রতিটি উপজেলায় গড়ে প্রায় ৭,০০০ পরিবারকে এই কার্ড দেওয়া হবে এবং আগামী ৫ বছরের মধ্যে দেশের প্রায় ৪ কোটি নারী প্রধানের হাতে এই কার্ড তুলে দেওয়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে সরকারের। নারীদের অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও এক ঐতিহাসিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, নারী শিক্ষার প্রসারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন, বর্তমান সরকার তা আরও বাড়িয়ে স্নাতক (অনার্স) বা ডিগ্রি পর্যায় পর্যন্ত সম্পূর্ণ ফ্রি বা অবৈতনিক করার সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে মেধাবী ছাত্রীদের জন্য বিশেষ সরকারি বৃত্তির ব্যবস্থা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না : প্রধানমন্ত্রী

জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না : প্রধানমন্ত্রী