সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ‎জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী জাতীয় কন্যাশিশু দিবস পালিত: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশায় আতঙ্ক দিরাইয়ে নারী ফুটবল বন্ধের প্রতিবাদে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল বিপন্ন যাদুকাটা, মরাচেলা, ধোপাজান নদী সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন
দোয়ারাবাজারে ভাঙনের মুখে তিন গ্রাম, আতঙ্কে শতাধিক পরিবার

খাসিয়ামারা নদী গিলছে ভিটেমাটি

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০৯:২৬:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০৯:২৭:০৫ পূর্বাহ্ন
খাসিয়ামারা নদী গিলছে ভিটেমাটি
মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী::
দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে খাসিয়ামারা নদীর ভয়াবহ ভাঙনে টেংরাটিলা উত্তর-পশ্চিম, আলীপুর ও টিলাগাঁও গ্রামের বিস্তীর্ণ এলাকা বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিদিনই নদীগর্ভে চলে যাচ্ছে বসতভিটা ও ফসলি জমি। তিন গ্রামের শতাধিক পরিবার এখন চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। সরেজমিনে দেখা যায়, তীব্র ¯্রােতে প্রতিদিনই নদীর তীর ধসে পড়ছে; ভাঙনের মুখে অনেক বসতবাড়ি, কৃষিজমি ও গ্রামীণ অবকাঠামো। বর্ষায় পানির প্রবাহ বাড়ায় ভাঙনের তীব্রতা আরও বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাঙন চললেও স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হয়নি; বারবার জানানো সত্ত্বেও কার্যকর উদ্যোগের অভাবে প্রতিবছরই নতুন নতুন এলাকা নদীতে বিলীন হচ্ছে। ভুক্তভোগী মনির হোসেন ও মো. আব্দুল করিম জানান, নদী প্রতিদিন জমি-বসতভিটা গ্রাস করছে; যেকোনো সময় ঘরবাড়ি ভেঙে যেতে পারে, তাই দ্রুত স্থায়ী ব্যবস্থার দাবি জানান তাঁরা। আরেক বাসিন্দা তোফাজ্জল হোসেন বলেন, নদীতীর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নিলে তিনটি গ্রাম রক্ষা পাবে। এলাকাবাসীর দাবি, জরুরি ভিত্তিতে ব্লক ফেলা, জিওব্যাগ স্থাপন বা টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ না হলে গ্রাম তিনটির অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তাঁরা পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সাদ্দাম হোসেন বলেন, সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী