সুনামগঞ্জ , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট একজনের মৃত্যুদন্ড, তিনজনের যাবজ্জীবন শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ দাবদাহে যুক্তরাজ্যে ২৭০০ জনের প্রাণহানি খাসিয়ামারা নদী গিলছে ভিটেমাটি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলা লিগ্যাল এইড অফিসের মতবিনিময় ও সচেতনতামূলক সভা একটি দল জনগণের বিপক্ষে ছিল, তাদের রাজাকার বলা হয় : সুলতান সালাউদ্দিন জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না : প্রধানমন্ত্রী গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি আড়াই কোটি টাকার ৪ নৌ-অ্যাম্বুলেন্স অকেজো, একদিনও সেবা পাননি হাওরবাসী বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, মামলা-হামলায় থমথমে শ্যামনগর গ্রাম মধ্যনগরে বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল এমপি হান্নান মাসউদের জন্য মাঝ নদী থেকে ঘাটে ফেরানো হলো ফেরি সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা জুবিলী উচ্চ বিদ্যালয় ১০১ শয্যায় উন্নীত হচ্ছে ৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনায় জেলা প্রশাসক, জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হবে উজানের ঢলে বেড়েছে সুরমা নদীর পানি সাত জেলায় বন্যায় ৫১ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ

সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০৯:৩৪:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০৯:৫৬:০৬ পূর্বাহ্ন
সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গে ৯৫ জনের মৃত্যু হলো। এর মধ্যে ৯৪ জন শিশু ও একজন প্রাপ্ত বয়স্ক। সিলেট স্বাস্থ্য বিভাগের মঙ্গলবারের (১৪ জুলাই) বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, মৃত দুই শিশুর মধ্যে একজন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দীন ইসলামের ৪ মাস বয়সী ছেলে আম্মান। সে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অন্যজন সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাউতগ্রামের আখলাছুর রহমানের ৭ মাস বয়সী মেয়ে নাফি। সে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত) সিলেট অঞ্চলের হাসপাতালগুলোতে হামের উপসর্গ বা সন্দেহজনক লক্ষণ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ৫৪ রোগী। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৯ ও ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৫ জন ভর্তি হয়েছেন। তাদের নিয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ২৫৩ জন সন্দেহজনক হামের রোগী চিকিৎসাধীন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১৭, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭০, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৯, রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৮, নর্থ ইস্ট হাসপাতালে ৫, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, মাউন্ট এডোরা হাসপাতালে ২, সিলেট লায়ন্স হাসপাতালে ২ ও বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন চিকিৎসাধীন আছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স