সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি

রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০৯:৫৭:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০৯:৫৭:২৬ পূর্বাহ্ন
রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের ঐতিহ্যবাহী রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ৭ জন ট্যালেন্টপুল এবং ৪ জন সাধারণ বৃত্তি পেয়েছে। এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, ট্যালেন্টপুল বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীরা হলো- মো. তুহিন মল্লিক, পিতা: মো. সেলিম মল্লিক; মো. আরিফ বিল্লাহ, পিতা: মো. সহীবুর রহমান; অঙ্কিতা বণিক, পিতা: বিমল বণিক; হানিন বিনতে হাবিব, পিতা: মো. হাবিবুর রহমান; অধরা তালুকদার শর্মি, পিতা: অমল কান্ত তালুকদার; জয়ত্রী রায়, পিতা: নিশেন্দু রায় এবং দিবিশা নাথ কথা, পিতা: দিলীপ দেবনাথ। সাধারণ বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীরা হলো - মাহদি হাসিন পিয়াল, পিতা: মো. রুহুল আমিন; মো. ফাওয়াজ হক, পিতা: ফজলুল হক; ইশা রায়, পিতা : সন্তোষ রায় এবং ইসরাত জাহান আনিসা, পিতা: মো. আমিরুল ইসলাম। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী জয়ত্রী রায় বলেন, আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পাঠদান করেছেন। তাদের দিকনির্দেশনা ও পরিশ্রমের কারণেই আমি বৃত্তি অর্জন করতে পেরেছি। আমি সকল শিক্ষকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও যেন আরও ভালো ফলাফল ও কৃতিত্ব অর্জন করতে পারি, সে জন্য সবার দোয়া ও আশীর্বাদ কামনা করছি। শিক্ষার্থীর অভিভাবক বিমল বণিক বলেন, আমার সন্তান অঙ্কিতা বণিক বৃত্তি অর্জন করায় আমাদের পরিবারের সবাই আনন্দিত। বিদ্যালয়ের মানসম্মত পাঠদান এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আজ সে এই সাফল্য অর্জন করেছে। এজন্য আমি বিদ্যালয়ের সকল শিক্ষককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাছমিন বেগম চৌধুরী বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। এ বছরের বৃত্তির ফলাফল আমাদের সেই প্রচেষ্টারই প্রতিফলন। শিক্ষার্থীদের এই সাফল্যে বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতেও আরও ভালো ফল অর্জনের লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাব। তিনি বলেন, এবারের বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল ১৭ জন। এর মধ্যে বৃত্তি পেয়েছে ১১ জন। রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক আকরাম উদ্দিন বলেন, আমাদের বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক অত্যন্ত আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠদান করে আসছেন। একই সঙ্গে তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত ও সময়মতো শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করেছেন। প্রত্যেক শিক্ষক নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করেছেন। তাঁদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার ফলেই আজ আমাদের শিক্ষার্থীরা বৃত্তি অর্জন করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে। আমি বিদ্যালয়ের পরিচালনা কমিটির পক্ষ থেকে সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানাই। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার

‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার