সুনামগঞ্জ , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে নজরুল বর্ষ উদযাপনের উদ্বোধন সর্বনিম্ন মজুরি বাস্তবায়ন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে হোটেল শ্রমিকদের বিক্ষোভ তাহিরপুরে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদ্বোধন, নতুন প্রজন্মকে নজরুলের আদর্শে কাজের আহ্বান সিএমএসএমই ও নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত সুনামগঞ্জে বিজিবির অভিযানে কাভার্ড ভ্যানসহ সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি আটক আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট স্থানীয় নির্বাচন ঘিরে তৃণমূলকে শক্তিশালী করার পরিকল্পনা বিএনপির প্রাথমিক শিক্ষার সমস্ত সেবা স্বচ্ছতা ও দ্রুততার সাথে সম্পন্নের আহ্বান গাঁজা সেবনের অভিযোগ তুলে এক ব্যক্তির বাড়িতে হামলা-ভাঙচুর যুব নেতৃত্ব ও সামাজিক সম্প্রীতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শিক্ষার্থীদের আলোকিত মানুষ হওয়ার আহ্বান: জেলা প্রশাসক একদিনে ভর্তি রোগীর পরিমাণ ৯১২, সুনামগঞ্জ সদর হাসপাতালে হঠাৎ তিনগুণ রোগীর চাপ অবৈধভাবে বালু উত্তোলন, ভাঙনের ঝুঁকিতে বিদ্যালয়, মাদ্রাসা ও কবরস্থান বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইমার্জেন্সি মেডিকেল অফিসারও নেই জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা প্রফেসর পরিমল কান্তি দে : মানুষ গড়ার কারিগর, মানুষেরই আপনজন সুরমা নদীর তীর যেন ‘আমন চারার হাট’ : স্বাবলম্বী শত শত কৃষক কাজ হস্তান্তরের আগেই ব্রিজের এপ্রোচে ধস ও ফাটল, অনেক জায়গায় লাগানো হয়নি ব্লক একই ব্যক্তি পেয়েছেন চার লটের ইজারা, টেন্ডার ও গাছের মূল্য নিয়ে জনমনে প্রশ্ন ধ্বংসের দ্বারপ্রান্তে ১৭৬ বছরের পুরোনো ‘ইংলিশ টিলা’

মাদকপ্রতিরোধ কমিটির সেক্রেটারিকে নিয়ে ফেসবুকে মাদক কারবারির বিষোদগার

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০১:৩২:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০১:৩২:০৯ পূর্বাহ্ন
মাদকপ্রতিরোধ কমিটির সেক্রেটারিকে নিয়ে ফেসবুকে মাদক কারবারির বিষোদগার
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর মাদকপ্রতিরোধ কমিটির সাধারণ স¯পাদক ও ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মো. সেলিমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষোদগার করেছে একই গ্রামের মাদককারবারি রেজাউল করিম। ৮০ বোতল মদসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে রেজাউল জেল থেকে বেরিয়ে গতকাল বুধবার প্রতিবাদকারীদের মাদক দিয়ে ফাঁসানোর হুমকি ধমকি দিচ্ছে। রেজাউলের মাদক কারবারের বিরোধিতা করায় এবং তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়াতে সহযোগিতা করায় মো. সেলিমসহ মাদকপ্রতিরোধ কমিটি ও প্রতিবাদকারীদের হুমকি ধমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফেসবুকে মো. সেলিমের নাম উল্লেখ করে তাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে বিষোদগার করে স্ট্যাটাস দেয় রেজাউল। তার স্ট্যাটাসে যারা মন্তব্য করেছেন তাদের সবাই মো. সেলিমকে প্রতিবাদকারী, সাহসী ও সৎ ব্যক্তি হিসেবে আখ্যায়িত করে রেজাউলকে তুলোধুনো করেন। রেজাউলের লেখার পক্ষে একজনও কোন মন্তব্য করেননি। সবাই সেলিমের পক্ষ নিয়ে তাকে মাদককারবার ও সেবনবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে জানান। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর স্ট্যাটাস দেওয়ায় মো. সেলিম তথ্য প্রযুক্তি আইনে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। উল্লেখ্য ইয়াবা সেবন ও ইয়াবার ডিপোর ভিডিও ও ছবি কিছু দিন আগে ভাইরাল হয় রেজাউলের। গ্রামের সালিশে সে নিজেই মাদককারবারি হিসেবে স্বীকার করে মুচলেকা দেয়। ‘মাদক কারবারি নয়’ মর্মে ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট নিয়ে মাদক কারবার করায় তা প্রমাণ পেয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তার সার্টিফিকেট বাতিল করে ইউনিয়ন পরিষদ। প্রায় ১০ দিন আগে ৮০ বোতল মদসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জামিনে বেরিয়ে এসে অনেককেই হুমকি ধমকি দিচ্ছে বলে গ্রামবাসী অভিযোগ করেছেন। মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঈনুল হক বলেন, আমরা জানতে পেরেছি অভিযুক্ত রেজাউল অনেককে হুমকি দিচ্ছে। তার দ্বারা মাদকবিরোধী কোন লোক ও নীরিহ লোক যাতে হয়রানির শিকার না হয় সেদিকে আমাদের দৃষ্টি রয়েছে। শীঘ্রই আমরা বসে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী