সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী
ঢেউয়ের তান্ডবে বিলীন হচ্ছে বসতভিটা, ঝুঁকিতে জনপদ

হাওরের আতঙ্ক ‘আফাল’

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০১:৩৮:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০১:৪০:৫১ পূর্বাহ্ন
হাওরের আতঙ্ক ‘আফাল’
শহীদনূর আহমেদ ::
সুনামগঞ্জের হাওরাঞ্চলে বর্ষা এলেই নতুন করে ফিরে আসে আতঙ্কের নাম ‘আফাল’। হাওরের বিশাল ঢেউ স্থানীয়দের কাছে ‘আফাল’ নামে পরিচিত। বছরের পর বছর এই ঢেউয়ের তান্ডবে ভেঙে যাচ্ছে বসতভিটা, বিলীন হচ্ছে গ্রাম, নৌকাডুবিতে প্রাণ হারাচ্ছেন নারী-শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ। হাওরপাড়ের মানুষের জীবন ও সম্পদ রক্ষায় টেকসই উন্নয়ন পরিকল্পনা, ভিলেজ প্রটেকশন ওয়াল নির্মাণ এবং পরিবেশ পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরপাড়ের বাহাদুরপুর গ্রাম এখন আফালের সবচেয়ে বড় শিকার। জেলে অধ্যুষিত এই গ্রামের অধিকাংশ মানুষ নিম্ন ও মধ্যবিত্ত। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল ঢেউয়ের আঘাতে গত এক যুগে গ্রামের অসংখ্য বসতভিটা হাওরের গর্ভে বিলীন হয়েছে। ঘরবাড়ি হারিয়ে এলাকা ছেড়েছেন বহু পরিবার। সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের সঙ্গে যুক্ত হয়েছে ভয়াবহ আফাল। দিন-রাত অবিরাম ঢেউয়ের আঘাতে ইতোমধ্যে অন্তত ২০টি মৎস্যজীবী পরিবারের ঘর হাওরে বিলীন হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ঘরবাড়ি ভেঙে যাওয়ার হৃদয়বিদারক দৃশ্য। কেউ বাঁশ ও কচুরিপানা দিয়ে অস্থায়ী আড়ি তৈরি করে বসতভিটা রক্ষার চেষ্টা করছেন, আবার কেউ নিরুপায় হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন। ভুক্তভোগীরা জানান, প্রতিটি ঝুঁকিপূর্ণ গ্রামে স্থায়ী ওয়েভ প্রটেকশন ওয়াল নির্মাণ ছাড়া এই দুর্ভোগ থেকে মুক্তি সম্ভব নয়। তাদের অভিযোগ, পাহাড়ি ঢল ও ঢেউয়ে সর্বস্ব হারানো পরিবারের আর্তনাদ শুনতে কেউ এগিয়ে আসছে না। বাহাদুরপুর গ্রামের বাসিন্দা সুষমা বর্মণ বলেন, গত তিন দিন ধরে ঘুমাতে পারছি না। ঢেউয়ে ঘরের অর্ধেক হাওরে চলে গেছে। কখন বাকি অংশও ভেঙে যায় সেই আতঙ্কে আছি। ঘর ভেঙে গেলে সন্তানদের নিয়ে কোথায় যাব, জানি না। একই গ্রামের নিখিল বর্মণ বলেন, আমাদের মতো গরিব মানুষের খবর কেউ রাখে না। প্রতিবছর আফালের তা-বে অনেক ঘরবাড়ি বিলীন হয়ে যায়। কিন্তু স্থায়ীভাবে ভাঙন রোধে কোনো উদ্যোগ দেখা যায় না। এখনই ব্যবস্থা না নিলে এ বর্ষায় আরও অনেক ঘর হাওরে চলে যাবে। স্থানীয়দের মতে, বাহাদুরপুরের চিত্রই এখন পুরো হাওরাঞ্চলের বাস্তবতা। হাওরপাড়ের অসংখ্য গ্রাম আফালের আঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে বাড়ছে জীবন ও সম্পদের ঝুঁকি। হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে কুদরত পাশা বলেন, আগে হাওরে প্রচুর হিজল, করচ ও অন্যান্য জলজ উদ্ভিদ থাকায় ঢেউয়ের তীব্রতা কম ছিল। কিন্তু পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ায় এখন আফালের ভয়াবহতা বেড়েছে। তিনি বলেন, হাওরকে হাওরের মতো থাকতে দিতে হবে। হাওর ভরাট করে নতুন বসতি গড়ে তোলা বন্ধ করতে হবে। হাওরপাড়ে হিজল-করচ গাছের ব্যাপক বনায়ন এবং সরকারি অর্থায়নে ভিলেজ প্রটেকশন ওয়াল নির্মাণ করলে আফালের ক্ষতি অনেকটাই কমানো সম্ভব।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরাকারি টিন বরাদ্দ দেয়া আছে। আবেদন পেলে ক্ষতিগ্রস্তদের মধ্যে টিন বিতরণ করা হবে। তাছাড়া আফাল ও নদী ভাঙন থেকে বসতি রক্ষায় নানামুখী উদ্যোগ গ্রহণের কথা ভাবছে সরকার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী