জামালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
- আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০৯:৪৮:৫২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০৯:৪৮:৫২ পূর্বাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি ::
সারাদেশের ন্যায় জামালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রাণী মোদক। তিনি শিক্ষার্থীদের নিয়ে আমলকী, আম ও কাঠালের চারা রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পীযুষ কান্তি মজুমদার, সহকারী শিক্ষা অফিসার ফারজেল আহমদ, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মো. শফিকুর রহমান, ভীমখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মন্নান তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ স¤পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর স¤পাদক আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবিএম মাছুম, ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম মাখনী মাহিন, ভীমখালী ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য বাবুল মিয়া ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে শিল্পী রাণী মোদক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তোমাদের নিয়ে সারাদেশ ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। তোমরা প্রতি বছর একটি করে গাছ রোপণ করবে স্কুলে বা বাড়ির আশপাশে। স্কুলে লাগানো গাছ বড় হলে সেটি তোমাদের ছায়া দেবে। ক্লান্ত হলে তোমরা সেই গাছের নিচে বিশ্রাম নিতে পারবে। তিনি বলেন, বাড়িতে যদি গাছ রোপণ করো, গাছটা যখন বড় হবে, তখন সুন্দর বাতাস বইবে। ঘরে বসে তোমরা বাতাস উপভোগ করতে পারবে।
এর আগে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি প্রজেক্টেরের মাধ্যমে প্রধান অতিথি শিক্ষার্থীদের নিয়ে দেখেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

জামালগঞ্জ প্রতিনিধি