সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, আসামি জিতেশের মৃত্যুদন্ড সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের চেক বিতরণ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ‎জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী জাতীয় কন্যাশিশু দিবস পালিত: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি

শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৩

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০৯:৫০:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০৯:৫০:৩৬ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৩
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানাযায়, জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের নজিব আলী (৭০) এবং আরিছ আলী (৫৫) পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে আস্তমা পয়েন্টে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে একই দিন মঙ্গলবার (১৪ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে আস্তমা পয়েন্ট থেকে কিছু দূরে নজিব আলীর বাড়ির পাশের মোবাইল টাওয়ারের সামনে পুনরায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫ থেকে ৬ জন আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত অবস্থায় আরিছ আলী পক্ষের রুস্তম আলী (৩৫), পিতা-মৃত আলকাছ আলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে হত্যাকা-ের সঙ্গে জড়িত সন্দেহে শান্তিগঞ্জ থানার আস্তমা গ্রামের মৃত মনফর আলীর ছেলে নজিব আলী (৭০), একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাসেল আহমদ ও ছাতক থানা খুরমা ইউনিয়নের কঠালপুর নোয়াগাঁও গ্রামের মৃত আশ্রব আলীর ছেলে জুয়েল মিয়া (৩৭)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা মোতাবেক আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় এজাহার প্রাপ্তি সাপেক্ষে নিয়মিত মামলা রুজু করা হবে। এদিকে, সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন এবং উভয়পক্ষের আরও কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে, যার মধ্যে একজন সংঘাতে জড়িত শিশুসহ তাহাদেরকে ৫৪ ধারা মোতাবেক গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে এবং ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে এজাহার প্রাপ্তি সাপেক্ষে নিয়মিত মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস

নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস