সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

হাওরের আতঙ্ক ‘আফাল’ : টেকসই সুরক্ষায় এখনই কার্যকর উদ্যোগ চাই

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০৯:২৯:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০৯:২৯:১৭ পূর্বাহ্ন
হাওরের আতঙ্ক ‘আফাল’ : টেকসই সুরক্ষায় এখনই কার্যকর উদ্যোগ চাই
সুনামগঞ্জের হাওরাঞ্চলে বর্ষা মানেই শুধু প্রকৃতির অপরূপ সৌন্দর্য নয়, বরং হাজারো মানুষের জন্য এক নির্মম আতঙ্কের নাম ‘আফাল’। বিশাল হাওরে সৃষ্ট প্রবল ঢেউ বছরের পর বছর বসতভিটা, ফসলি জমি ও জনপদকে গ্রাস করছে। প্রতি বর্ষায় অসংখ্য পরিবার ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছে, আবার নৌকাডুবির ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটছে। অথচ এই দুর্যোগ হাওরবাসীর কাছে নতুন নয়; দীর্ঘদিন ধরেই তারা একই সংকটের মুখোমুখি। বিশ্বম্ভরপুর উপজেলার বাহাদুরপুর গ্রামের সাম্প্রতিক চিত্র গোটা হাওরাঞ্চলের বাস্তবতাকেই তুলে ধরে। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল এবং আফালের সম্মিলিত আঘাতে একের পর এক বসতভিটা হাওরের গর্ভে বিলীন হচ্ছে। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘর ছেড়ে যেতে বাধ্য হচ্ছে। বাঁশ, বস্তা কিংবা কচুরিপানা দিয়ে সাময়িক প্রতিরোধ গড়ে তোলা হলেও তা প্রকৃতির প্রবল শক্তির কাছে অসহায় হয়ে পড়ে। বিশেষজ্ঞ ও পরিবেশকর্মীরা দীর্ঘদিন ধরে বলে আসছেন, হাওরের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার ফলে আফালের তীব্রতা বেড়েছে। একসময় হিজল, করচসহ বিভিন্ন জলজ বৃক্ষ ও উদ্ভিদের প্রাকৃতিক বেষ্টনী ঢেউয়ের শক্তি অনেকাংশে শোষণ করত। নির্বিচারে গাছ নিধন, জলাভূমি ভরাট এবং অপরিকল্পিত স্থাপনা নির্মাণ সেই প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে দিয়েছে। ফলে আজ হাওরপাড়ের মানুষ আরও বেশি ঝুঁকির মধ্যে পড়েছে। আমরা মনে করি, শুধু ক্ষতিগ্রস্তদের মধ্যে টিন বা ত্রাণ বিতরণ করে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। প্রয়োজন দীর্ঘমেয়াদি ও বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা। ঝুঁকিপূর্ণ গ্রামগুলোতে টেকসই ভিলেজ প্রটেকশন ওয়াল নির্মাণ, হিজল-করচসহ দেশীয় জলজ বৃক্ষের ব্যাপক বনায়ন, হাওরের স্বাভাবিক জলপ্রবাহ ও পরিবেশ রক্ষা এবং ভাঙনপ্রবণ এলাকার নিয়মিত পর্যবেক্ষণ এখন সময়ের দাবি। একই সঙ্গে দুর্যোগের আগাম সতর্কতা, নিরাপদ আশ্রয়কেন্দ্র এবং নৌযান চলাচলে নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। এটা বলার অপেক্ষা রাখেনা যে, হাওর বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এখানকার মানুষের জীবন-জীবিকা সুরক্ষিত না হলে হাওরের টেকসই উন্নয়নও সম্ভব নয়। তাই আফালকে শুধুমাত্র মৌসুমি দুর্যোগ হিসেবে না দেখে জাতীয় পর্যায়ের একটি বিশেষ পরিবেশগত ও অবকাঠামোগত চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করতে হবে। আমরা হাওরবাসী প্রতিবছর একই দুর্ভোগের পুনরাবৃত্তি দেখতে চাই না। সরকারের সংশ্লিষ্ট দপ্তর, জনপ্রতিনিধি, পরিবেশবিদ এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমে স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করাই এখন সবচেয়ে জরুরি। হাওরকে রক্ষা করা মানেই হাওরের মানুষকে রক্ষা করা - এই উপলব্ধি থেকেই কার্যকর পদক্ষেপ নেওয়ার আর কোনো বিকল্প নেই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী