সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

জামালগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০৯:৩৮:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০৯:৩৮:৩৪ পূর্বাহ্ন
জামালগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” - এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালগঞ্জ পূবালী ব্যাংক পিএলসি শাখার উদ্যোগে গ্রাহক সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় জামালগঞ্জের সংবাদপুর বাজার মান্নানঘাটে পূবালী ব্যাংক পিএলসি জামালগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মুখলেছুর রহমান খানের সভাপতিত্বে ও অফিসার আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ক্যা¤েপইন ও আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি জামালগঞ্জ শাখার ব্যবস্থাপক সুমন ভট্টাচার্য, জনতা ব্যাংক পিএলসি জামালগঞ্জ শাখার ব্যবস্থাপক হুমায়ুন কবির, বাংলাদেশ কৃষি ব্যাংক পিএলসি জামালগঞ্জ শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন, পূবালী ব্যাংক পিএলসি সাচনাবাজার উপশাখার ব্যবস্থাপক দেলোয়ার হোসেন ম-ল ও মান্নানঘাট বাজার সমিতির সভাপতি কামরুজ্জামান মন্টু। এছাড়াও ব্যবসায়ী প্রতিনিধি নাদিম ওসমানী, মফিজ মিয়া ও আব্দুল হাকিম প্রমুখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় অতিথিগণ বলেন, ক্যাশলেস বাংলাদেশ মাধ্যমে অথ্যাৎ কিউআর কোডের মাধ্যমে লেনদেন অনেক নিরাপদ। ক্যাশলেস সেবায় গ্রাহকগণ ফ্রি ব্যাংক হিসাব খোলা, তাৎক্ষণিক ফ্রি ডেবিট কার্ড প্রদান, পূবালী ব্যাংকিং অ্যাপ রেজিস্ট্রেশন, পূবালী ব্যাংক হিসাবের সাথে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন এবং ব্যবসায়ীদের জন্য পজ ও বাংলা কিউআর আবেদনসহ অন্যান্য ব্যাংকিং সুবিধা খুব সহজেই গ্রহণ করতে পারবেন। তারা আরও বলেন, নগদ বা ক্যাশ লেনদেনের পরিবর্তে নিরাপদ, দ্রুত ও আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা ব্যবহারে সময়ের সাথে গ্রাহকদের এগিয়ে আসতে হবে। ক্যাশলেস লেনদেন যেমন সময় সাশ্রয়ী তেমনি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল লেনদে অর্থাৎ বাংলা কিউআর ব্যবহারে সর্বস্তরের মানুষকে উদ্বুদ্ধ করে আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী