বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
- আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০৯:৩৯:২৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০৯:৩৯:২৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে সুনামগঞ্জে ছিল উৎসব, ভক্তি আর সম্প্রীতির এক অনন্য মিলনমেলা। ধর্মীয় ভাবগাম্ভীর্য, বর্ণাঢ্য আয়োজন এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৃহ¯পতিবার (১৬ জুলাই) মুখর হয়ে ওঠে পুরো জেলা শহর। শুধু হাজারো সনাতন ধর্মাবলম্বীরাই নন, বিভিন্ন ধর্মের মানুষজনও এই আয়োজনে অংশ নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।
বিকেল ৪টায় শহরের শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য রথযাত্রা বের হয়। সুসজ্জিত রথে শ্রীশ্রী জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার প্রতীকী বিগ্রহ স্থাপন করা হয়। রথটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রাজুড়ে ছিল ঢাক-ঢোলের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি, হরিনাম সংকীর্তন ও ভক্তিমূলক সংগীত। বর্ণিল সজ্জায় সজ্জিত রথের সঙ্গে পায়ে হেঁটে অংশ নেন নারী, পুরুষ, শিশু, কিশোর ও প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শহরের বিভিন্ন সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাজারো দর্শনার্থী এই বর্ণাঢ্য আয়োজন উপভোগ করেন।
রথযাত্রা উৎসবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেনূর আলী, দেওয়ান গণিউল সালাদিন, শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সাধারণ স¤পাদক বিজয় তালুকদার বিজু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পী, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ স¤পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, জেলা বিএনপির সদস্য অশোক তালুকদার, সদস্য সচিব অ্যাডভোকেট দীপঙ্কর বণিক সুজিত, নারীনেত্রী আরতি তালুকদার কলি, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, সাবেক সাধারণ স¤পাদক বিমল বণিক, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমদ, সাংগঠনিক স¤পাদক কামরুল হাসান রাজু, যুগ্ম সাধারণ স¤পাদক মমিনুল হক কালারচাঁনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।
এদিকে শহরের ষোলঘর এলাকার কালাচাঁন জিউর মন্দির প্রাঙ্গণ থেকেও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর উদ্যোগে পৃথক রথযাত্রা বের হয়। সেখানে ভক্তরা কীর্তন, নামসংকীর্তন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব উদ্যাপন করেন।
উল্লেখ্য, রথযাত্রা সনাতন ধর্মের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উৎসব। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দিনে ভগবান জগন্নাথ, তাঁর ভ্রাতা বলরাম এবং ভগিনী সুভদ্রা নিজ মন্দির থেকে রথে চড়ে মাসির বাড়ি গু-িচা মন্দিরে গমন করেন। সাধারণ মানুষের কাছে দেবতার আগমনের প্রতীক হিসেবেই রথযাত্রার বিশেষ তাৎপর্য রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ভক্তিভরে রথের দড়ি টানলে পুণ্য লাভ হয় এবং মানুষের মঙ্গল কামনা পূরণ হয়।
বিশ্বখ্যাত ভারতের ওডিশা রাজ্যের পুরীর রথযাত্রা এই উৎসবের সর্ববৃহৎ আয়োজন হলেও বাংলাদেশের বিভিন্ন জেলায়ও শতাব্দীর পর শতাব্দী ধরে একই উৎসাহে রথযাত্রা পালিত হয়ে আসছে। সুনামগঞ্জেও প্রতিবছর ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, প্রশাসনের সহযোগিতা এবং স্বেচ্ছাসেবকদের তৎপরতায় পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে স¤পন্ন হয়েছে। রথযাত্রা উপলক্ষে মন্দিরে বিশেষ পূজা, প্রসাদ বিতরণ ও ভক্তিমূলক সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন করা হয়।
অংশগ্রহণকারী ভক্তরা বলেন, রথযাত্রা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ভালোবাসা, ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধেরও প্রতীক। প্রতিবছরের মতো এবারও বিভিন্ন ধর্মের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবটিকে আরও অর্থবহ ও প্রাণবন্ত করে তুলেছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ