সুনামগঞ্জ , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব দুর্গাপূজায় থাকবে তিন স্তরের নিরাপত্তা গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, আসামি জিতেশের মৃত্যুদন্ড সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ
জুলাই শহীদ দিবস উপলক্ষে জামায়াতের সভা

সরকার জনগণের সাথে বেইমানি করেছে

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০৯:৪০:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০৯:৪০:৫৭ পূর্বাহ্ন
সরকার জনগণের সাথে বেইমানি করেছে
স্টাফ রিপোর্টার :: জুলাই শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার বিকেলে সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শামস উদ্দিন। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট নূরুল আলমের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মমতাজুল হাসান আবেদ, জেলা অফিস সেক্রেটারি নূরুল ইসলাম, পৌর জামায়াতের আমির আব্দুস সাত্তার মোহাম্মদ মামুন, সদর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট শামস উদ্দিন বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সাথে বেইমানি করেছে। জুলাই আন্দোলনের যে প্রত্যাশা ও আকাক্সক্ষা ছিল, তা আজও বাস্তবায়িত হয়নি। যারা ওই আন্দোলনের সঙ্গে স¤পৃক্ত ছিলেন না, তাদের অনেকেই এখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত। তাই জনগণের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া উচিত। অন্যথায় জনগণের কাছে জবাবদিহির মুখোমুখি হতে হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন। বর্তমান সরকারেরও জনমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী পদক্ষেপ নেওয়া উচিত, অন্যথায় জনগণের কঠোর প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হবে। আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক

উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক