সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব দুর্গাপূজায় থাকবে তিন স্তরের নিরাপত্তা গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, আসামি জিতেশের মৃত্যুদন্ড সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের চেক বিতরণ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ‎জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

দিরাইয়ে নারী শান্তি সহায়ক দলের মতবিনিময়

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০৯:৪৭:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০৯:৫২:৪৮ পূর্বাহ্ন
দিরাইয়ে নারী শান্তি সহায়ক দলের মতবিনিময়
দিরাই প্রতিনিধি :: দিরাইয়ে নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম ওয়েভ-এর উদ্যোগে “শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় নারীর ক্ষমতায়নের গুরুত্ব” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার সকালে দিরাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওয়েভ দিরাইয়ের সমন্বয়কারী রাজিয়া সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সমন্বয়কারী লিপিকা বিশ্বাস। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিরাই উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দিরাই পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার (খেজুর) এবং দিরাই উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার আহ্বায়ক সৈদুর রহমান তালুকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক এ. কে. কুদরত পাশা। অনুষ্ঠানে জানানো হয়, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় এবং এফসিডিও’র অর্থায়নে পরিচালিত ওয়েভ উদার, অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছে। সংগঠনটি গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং স্থানীয় পর্যায়ে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার নারী নেত্রী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এ সময় বক্তব্য দেন ওয়েভ দিরাইয়ের সদস্য শিক্ষিকা পারভীন আক্তার, তাড়ল ইউনিয়ন পরিষদের সদস্য রুপিয়া আক্তার, মজিদা খাতুন, লিলি বেগম, শাম্মি আক্তার, নাজিয়া সরদার, তাকমিনা আক্তার, দূরপতি নন্দী, বাবলী, অপি রানী সরকার, দুলা তালুকদার প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব

সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব