সুনামগঞ্জ , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব দুর্গাপূজায় থাকবে তিন স্তরের নিরাপত্তা গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, আসামি জিতেশের মৃত্যুদন্ড সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের চেক বিতরণ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ‎জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

জুলাই শহীদ দিবস পালন

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০৯:৪৮:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০৯:৪৮:১৪ পূর্বাহ্ন
জুলাই শহীদ দিবস পালন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহ¯পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্মিত ‘জুলাই স্মৃতিফলকে’ প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ১ মিনিট নীরবতা পালন করে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সভায় জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধারা এবং শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান ছিল একটি শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ গড়ার লড়াই। শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত আগামীর বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসীম চন্দ্র বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল (রাজস্ব), সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি শেরগুল আহমেদ, সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব

সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব