সুনামগঞ্জ , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার ঢাকা-সিলেট মহাসড়কের কাজে অন্তহীন বাধা শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৩ যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন হাওরের আতঙ্ক ‘আফাল’ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট একজনের মৃত্যুদন্ড, তিনজনের যাবজ্জীবন শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ দাবদাহে যুক্তরাজ্যে ২৭০০ জনের প্রাণহানি খাসিয়ামারা নদী গিলছে ভিটেমাটি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ০২:১৯:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ০২:২০:২০ অপরাহ্ন
শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ
শান্তিগঞ্জ প্রতিনিধি::
শান্তিগঞ্জ উপজেলার আস্তমা গ্রামে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষুব্ধ গ্রামবাসী। শুক্রবার বিকেল ৩টায় আস্তমা গ্রামের পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আস্তমা গ্রামের বাসিন্দা সাজ্জাদ মিয়া, নিহত রুস্তম আলীর ভাই মাওলানা মোজাহিদ আহমদ, হাফিজ কয়েছ আহমদ, হাফিজ হোসাইন আহমদ এবং আজিমুল হক বাইত উল্লাহ। বক্তারা বলেন, নিহত রুস্তম আলী একজন নিরীহ ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তিনি কখনো গ্রামের কোনো বিরোধে জড়িত ছিলেন না। হত্যাকা-ের সঙ্গে জড়িত আসামিদের এখনও গ্রেফতার না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, অভিযুক্তরা প্রকাশ্যে চলাফেরা ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী এখনো তাদের আইনের আওতায় আনতে পারেনি। তারা পুলিশ প্রশাসনের প্রতি ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হত্যাকান্ডের জড়িত মূল হোতাসহ সকল আসামিকে গ্রেফতার করা না হলে আস্তমা গ্রামবাসী বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। মানববন্ধনে নিহতের ভাই মাওলানা মোজাহিদ আহমদ বলেন, আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আমার বড় ভাই রুস্তম আলী। আমার লেখাপড়াসহ পরিবারের সব ধরনের ব্যয় তিনিই বহন করতেন। তাঁর মৃত্যুর পর আমরা চরম অসহায় হয়ে পড়েছি। অথচ আমার ভাই অন্ধকার কবরে শায়িত, আর খুনিরা বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমরা দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাই। তিনি আরও বলেন, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার ভাই হত্যার সুষ্ঠু বিচার চাই। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ গ্রামবাসী আস্তমা গ্রামে একটি বিক্ষোভ মিছিল বের করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন গয়াছ মিয়া, আরিছ আলী, আবদুল মন্নান, আমরাজ আলী, সেবুল মিয়া, শফিকুন নূর, গুলজার আহমদ, সুজন মিয়া, জোবায়ের আহমদ, বদরুল আলম, ফারুক আহমদ, শাকিল আহমদ, মোশাররফ হোসেন, আজিম উদ্দিনসহ গ্রামের বিপুলসংখ্যক বাসিন্দা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স