সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাশকতার চেষ্টার অভিযোগ সাবেক সংসদ সদস্যসহ ২২ জনের নামে মামলা হাইকোর্টে সময় মতো মামলার নথি না পাঠালে বিভাগীয় ব্যবস্থা টেংরা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর : সুনামগঞ্জে স্মরণসভা ও দোয়া ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ সাবেক পৌর চেয়ারম্যান মমিনুল মউজদীনের মৃত্যুবার্ষিকী পালিত সাবেক কাউন্সিলর প্রদীপ গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় তারেক রহমান জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সেমিনার মানবিক করিডোরের প্রস্তাব ও চট্টগ্রাম বন্দর ইজারা বাতিলের দাবি রতনশ্রী গ্রামে পাঁচ শতাধিক পরিবারের দুর্ভোগের শেষ নেই টেংরাটিলায় বাপেক্সের জমিতে মার্কেট-খামার! উদ্ধারে নেই দৃশ্যমান উদ্যোগ সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের আড্ডা অনুষ্ঠিত এক মণ ধানের দামে এক কেজি বীজ ইউপি সদস্য পদপ্রার্থী তাজুল ইসলামের সমর্থনে উঠান বৈঠক দিরাইয়ে শিক্ষকদের প্রীতি ক্রিকেট ম্যাচ হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ছাতকে কনকচাঁপা খেলাঘর আসরের উপজেলা সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে আগুন জ্বলবে : স্পিকার

প্রত্যয় স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল বিতরণ ও ফল উৎসব

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ১০:০৩:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ১০:০৩:১১ পূর্বাহ্ন
প্রত্যয় স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল বিতরণ ও ফল উৎসব
স্টাফ রিপোর্টার :: জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যয় স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণ ও ফল উৎসব-২০২৬ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান। তিনি বিশেষ চাহিদাস¤পন্ন শিশুদের শিক্ষা, পরিচর্যা ও সামাজিক অন্তর্ভুক্তির ওপর গুরুত্বারোপ করে বলেন, এসব শিশুর বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। তাদের সুপ্ত প্রতিভার বিকাশে জেলা প্রশাসন সবসময় সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি আশ্বস্ত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডা. তানজিল হক। তিনি শিক্ষার্থীদের স্বাস্থ্য, পুষ্টি ও নিয়মিত শিক্ষার পাশাপাশি অভিভাবকদের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রত্যয় স্কুলের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করে ভবিষ্যতেও বিশেষ চাহিদাস¤পন্ন শিশুদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফাত উল হক চৌধুরী স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষার্থীদের শিক্ষা অগ্রগতি এবং ফল উৎসবের তাৎপর্য তুলে ধরেন। পরে অর্ধ-বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ফলাফল তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাদের উৎসাহিত করতে বিভিন্ন ধরনের মৌসুমি ফল পরিবেশন করা হয়। ফল উৎসবকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আনন্দঘন হয়ে ওঠে। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন বিশেষ চাহিদাস¤পন্ন শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি, সামাজিক স¤পৃক্ততা এবং আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র

ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র