সুনামগঞ্জ , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ এসএসসি’র ফলাফল পর্যালোচনা শীর্ষক মতবিনিময় সভা রেড ক্রিসেন্টের মডেল ব্রাঞ্চ ইউনিট উদ্বোধন দিরাইয়ে নজরুল বর্ষ উদযাপনের উদ্বোধন সর্বনিম্ন মজুরি বাস্তবায়ন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে হোটেল শ্রমিকদের বিক্ষোভ তাহিরপুরে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদ্বোধন, নতুন প্রজন্মকে নজরুলের আদর্শে কাজের আহ্বান সিএমএসএমই ও নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত সুনামগঞ্জে বিজিবির অভিযানে কাভার্ড ভ্যানসহ সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি আটক

দোয়ারাবাজারে ইমাম মাও. আব্দুর রউফকে বিদায় সংবর্ধনা

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ১০:০৭:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ১০:০৭:৩৩ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে ইমাম মাও. আব্দুর রউফকে বিদায় সংবর্ধনা
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি বাজার জামে মসজিদের ইমাম ও খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন ও মুফাসসিরে কুরআন মাওলানা আব্দুর রউফকে দীর্ঘ ১৬ বছরের দায়িত্ব পালন শেষে বিদায় সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। শনিবার বাদ জোহর আমবাড়ি বাজারে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বাজারের ব্যবসায়ী, মুসল্লি, মহল্লাবাসী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিদায় অনুষ্ঠানে দীর্ঘ সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। বক্তারা বলেন, মাওলানা আব্দুর রউফ শুধু একজন ইমাম ছিলেন না, তিনি ছিলেন এলাকার মানুষের আস্থাভাজন, সুখ-দুঃখের সঙ্গী এবং ধর্মীয় ও নৈতিক দিকনির্দেশক। তাঁর কুরআনের তাফসির, ওয়াজ-নসিহত এবং মানবিক আচরণ বহু মানুষকে ইসলামী মূল্যবোধ ও নৈতিক জীবনচর্চায় উদ্বুদ্ধ করেছে। আমবাড়ি বাজারের ব্যবসায়ীরা বলেন, দীর্ঘ ১৬ বছরে তিনি এলাকার মানুষের সঙ্গে যে আন্তরিক সম্পর্ক গড়ে তুলেছেন, তা সহজে ভোলার নয়। তাঁর বিনয়, দায়িত্বশীলতা ও সুন্দর ব্যবহারে তিনি সবার শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছেন। স্থানীয়রা আরও বলেন, তাঁর দায়িত্বকালে মসজিদকেন্দ্রিক ধর্মীয় কার্যক্রমে নতুন গতি আসে। কুরআন শিক্ষা, ইসলামী আলোচনা এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকা-ে তাঁর সক্রিয় ভূমিকা এলাকার মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। বিদায়ী বক্তব্যে মাওলানা আব্দুর রউফ বলেন, আমবাড়ির মানুষের অকৃত্রিম ভালোবাসা তাঁর জীবনের অন্যতম বড় অর্জন। দীর্ঘ সময়ে যারা তাঁকে সহযোগিতা ও দোয়া করেছেন, তাদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, একজন আলেমের জন্য মানুষের ভালোবাসা ও দোয়াই সবচেয়ে বড় প্রাপ্তি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাস্টার জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী তাহের উদ্দিন, হাফিজ তাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষে মাওলানা আব্দুর রউফের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামী জীবনের সাফল্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক

সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক