সুনামগঞ্জ , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন

সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ১০:১১:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ১০:১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদ্য অব্যাহতিপ্রাপ্ত সদস্য মো. এমরান হোসেন রুবেল দাবি করেছেন, রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে হেয়প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে তাকে মাদক মামলায় জড়ানো হয়েছে। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, আদালতের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে তিনি আশাবাদী। শনিবার জামালগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমরান হোসেন রুবেল এসব অভিযোগ করেন। তিনি বলেন, গত ২২ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক-সংক্রান্ত একটি পোস্টের মন্তব্যে তিনি জামালগঞ্জ থানার এএসআই গোলাম কিবরিয়া রাজিবকে উদ্দেশ করে একটি মন্তব্য করেন। এরপর থেকেই ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে তার বিরোধের সূত্রপাত হয় বলে তিনি দাবি করেন। তার অভিযোগ, পরবর্তীতে তাকে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়।‎ রুবেলের ভাষ্য, গত ৯ জুলাই ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের আজিজুল হকের একটি নৌকায় অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধারের দাবি করে পুলিশ। তবে ওই ঘটনায় তার কাছ থেকে কোনো মাদক উদ্ধার হয়নি এবং পুলিশের প্রকাশিত ভিডিওতেও তার কাছ থেকে মাদক উদ্ধারের কোনো দৃশ্য নেই বলে দাবি করেন তিনি। তবুও রাজনৈতিক উদ্দেশ্যে তাকে মামলায় আসামি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, একই দিন তার ছেলের মোবাইল ফোনে সংশ্লিষ্ট এএসআইয়ের ব্যবহৃত নম্বর থেকে একটি কল আসে। ওই কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা শনাক্তে বর্তমানে আদালতে প্রক্রিয়াধীন রয়েছে। অডিওটির সত্যতা বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে যাচাইয়ের দাবিও জানান তিনি।‎ এমরান হোসেন রুবেল বলেন, দীর্ঘদিন ধরে তিনি জামালগঞ্জের রাজনৈতিক ও সামাজিক কর্মকা-ের সঙ্গে যুক্ত। স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় ৬১ দিন কারাবরণও করেছেন। তার রাজনৈতিক অবস্থান ক্ষতিগ্রস্ত করতেই একটি মহল পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি কয়েকটি প্রশ্নও উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে- তার কাছ থেকে কোনো মাদক উদ্ধার না হওয়া সত্ত্বেও কেন তাকে মামলার আসামি করা হলো, পুলিশের ধারণ করা ভিডিও কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ল এবং ফেসবুকে মন্তব্য করার পর থেকেই কেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা তার বিরুদ্ধে অবস্থান নিলেন। এছাড়া ‘একুশে জামালগঞ্জ’ নামে একটি ফেসবুকভিত্তিক প্ল্যাটফর্ম তার ও তার পরিবারের সদস্যদের ছবি প্রকাশ করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেল বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং দেশের বিচার বিভাগের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী হিসেবে বিবেচনা না করার সাংবিধানিক নীতির কথা উল্লেখ করে তিনি পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি

প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি