সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

‎ফাইনালে মেসিকে আটকাতে স্পেনের 'মহাপরিকল্পনা'

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০৩:৩১:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০৩:৩২:০১ অপরাহ্ন
‎ফাইনালে মেসিকে আটকাতে স্পেনের 'মহাপরিকল্পনা'
সুনামকন্ঠ ডেস্ক::
‎লুইস দে লা ফুয়েন্তের কাছে প্রশ্নটা ছিল অনুমিতই—বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসিকে কীভাবে থামাবে স্পেন? উত্তরে স্প্যানিশ কোচ জানিয়ে দিলেন, তাঁর পরিকল্পনার কেন্দ্রে নেই কোনো একক খেলোয়াড়। বরং পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আর্জেন্টিনার অধিনায়ককে আটকে রাখতে চান তিনি। ‎ ‎আজ রাতে নিউজার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে স্পেনের প্রতিপক্ষ আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। অন্যদিকে ২০১০ সালের পর আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে স্পেন। এই মহারণের আগে স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মেসি। ‎ ‎মেসিকে আটকানোর পরিকল্পনা নিয়ে অ্যাসোসিয়েটেড প্রেসকে দে লা ফুয়েন্তে বলেছিলেন, ‘মেসিকে একজন খেলোয়াড় দিয়ে থামানো সম্ভব নয়। তাকে থামাতে হলে পুরো দলকে একসঙ্গে কাজ করতে হবে।’ ‎ ‎স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, মেসিকে রুখতে দলগত রক্ষণকেই সবচেয়ে কার্যকর অস্ত্র বলে মনে করছেন লা ফুয়েন্তে। সে কারণেই পুরো দলকে সমন্বিতভাবে রক্ষণ গড়ে তোলার ওপর জোর দিচ্ছেন তিনি। ‎ ‎প্রতিবেদনে বলা হয়েছে, মাঠে যতটা সম্ভব মেসিকে কম জায়গা দিতে চায় স্পেন। পাশাপাশি আর্জেন্টিনার অধিনায়কের কাছে বল পৌঁছানোর আগেই পাসের পথ বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে তারা। এসব পরিকল্পনা বাস্তবায়ন করে আর্জেন্টিনাকে আক্রমণে বিকল্প পথ খুঁজতে বাধ্য করতে চায় স্প্যানিশরা। ‎ ‎আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, দে লা ফুয়েন্তের কোচিং স্টাফ লিওনেল স্কালোনির দলের সাম্প্রতিক ম্যাচগুলো গভীরভাবে বিশ্লেষণ করেছে। তাঁদের লক্ষ্য, আর্জেন্টিনার আক্রমণভাগের খেলোয়াড়রা যেন খোলা জায়গায় ওয়ান টু ওয়ান পরিস্থিতি তৈরি করতে না পারে। বিশেষ করে মাঝমাঠে নিয়ন্ত্রণ ধরে রাখাকেই ম্যাচের অন্যতম চাবিকাঠি মনে করছেন লা ফুয়েন্তে—জানিয়েছে মার্কা। ‎ ‎অন্যদিকে আর্জেন্টিনার সংবাদমাধ্যমও স্পেনের এই পরিকল্পনার দিকে নজর রাখছে। টিওয়াইসি স্পোর্টসের দাবি, সম্ভাব্য এই চাপ সামাল দিতে ইতোমধ্যে কৌশলগত কিছু পরিবর্তনের পরিকল্পনা করছেন স্কালোনি। মেসির ওপর যেন অতিরিক্ত চাপ না পড়ে, সেই ভাবনা থেকেই এই পরিকল্পনা আর্জেন্টিনা কোচের। ‎সূত্র: আজকের পত্রিকা

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী