সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০৮:০০:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০৮:০৭:২৪ অপরাহ্ন
‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
স্টাফ রিপোর্টার::
‎জামালগঞ্জে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার জামালগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকা থেকে শতাধিক সমর্থক আর্জেন্টিনার নীল-সাদা পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে মোটরসাইকেলে শোভাযাত্রায় অংশ নেন। এ সময় ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। ‎শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা আর্জেন্টিনা দল ও বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসির সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা। ‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাস্টার এবিএম মাসুম। ‎শোভাযাত্রার আয়োজক ছিলেন আতিকুর রহমান, তমাল আফিন্দী, মইনুল ইসলাম, শামসুজ্জামান, মাসুম, পাবেল, নুকুল, তাইবানসহ আরও অনেকে। আয়োজকরা জানান, ফুটবলকে ঘিরে পারস্পরিক সম্প্রীতি ও আনন্দ ভাগাভাগি করতেই এ আয়োজন করা হয়েছে। ‎শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার ফুটবলপ্রেমী ও আর্জেন্টিনা সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী