সুনামগঞ্জ , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ

মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১

  • আপলোড সময় : ২০-০৭-২০২৬ ০৯:৪৪:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৬ ০৯:৪৪:০৭ পূর্বাহ্ন
মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের একটি গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের নিজ বসতঘরের ভেতর থেকে অর্জুন হাজং (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার একটি বসতঘরের ভেতরে এই ঘটনা ঘটে। মধ্যনগর থানা পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে পাঁচবছর বয়সী ওই শিশুটি সাড়ে তিনবছর বয়সী এক শিশুকে নিয়ে নিজেদের বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় চানাচুর খাওয়ানো এবং মোবাইল দেখানোর প্রলোভন দেখিয়ে ওই দুইজন শিশুকে নিজ বসতঘরের ভেতরে নিয়ে যায় অর্জুন হাজং। পরে সেখানে পাঁচবছর বয়সী শিশুটিকে জোরপূর্বক সে ধর্ষণ করে। সাড়ে তিনবছর বয়সী শিশুটি কেঁদে কেঁদে ঘটনাটি পাঁচবছর বয়সী শিশুটির মাকে ঘটনাটি জানায়। এ সময় ওই শিশুটির মা সেখানে গিয়ে নিজ মেয়েকে বিছানায় পড়ে থাকতে দেখেন। শিশুটির মাকে দেখতে পেয়ে অর্জুন হাজং সেখান থেকে সটকে পড়ে। মধ্যনগর থানার (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন জানান, ধর্ষণের শিকার পাঁচবছর বয়সী ওই শিশুটির মা বাদী হয়ে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের অর্জুন হাজংকে আসামি করে রবিবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেছেন। আসামি অর্জুন হাজংকে ওইদিন দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া ধর্ষণের শিকার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে