সুনামগঞ্জ , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ

বিয়াম ল্যাবরেটরি স্কুলে অভিভাবক শেডের ফ্লোরে ধস

  • আপলোড সময় : ২০-০৭-২০২৬ ১০:১৫:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৬ ১০:১৭:১৪ পূর্বাহ্ন
বিয়াম ল্যাবরেটরি স্কুলে অভিভাবক শেডের ফ্লোরে ধস
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ বিয়াম ল্যাবরেটরি স্কুলে নবনির্মিত অভিভাবক শেডের ফ্লোরের একটি অংশ ধসে পড়ার ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। রোববার সকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিক্ষার্থীদের স্কুলে পৌঁছে দিতে এসে কয়েকজন অভিভাবক শেডের নিচে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ করেই শেডটির ফ্লোরের একটি অংশ ধসে পড়ে। আকস্মিক এ ঘটনায় সেখানে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অভিভাবকদের অভিযোগ, নির্মাণকাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই ফ্লোর ধসে পড়ায় নির্মাণমান নিয়ে প্রশ্ন উঠেছে। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত শেডটি সংস্কারের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন। এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান বলেন, শেডটির ফ্লোর ধসে পড়ার বিষয়টি জানতে পেরেই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে