সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর পানি

ছাতকে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা

  • আপলোড সময় : ২১-০৭-২০২৬ ১০:৩৩:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৬ ১০:৩৩:৩১ পূর্বাহ্ন
ছাতকে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা
জাহাঙ্গীর আলম চৌধুরী :: টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ছাতকে সুরমা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করেছে। সোমবার (২০ জুলাই) দুপুর ১২টার পরিমাপ অনুযায়ী ছাতক পয়েন্টে নদীর পানির উচ্চতা দাঁড়িয়েছে ৮.৯০ মিটার, যা নির্ধারিত বিপৎসীমা ৮.৭০ মিটার থেকে ২০ সেন্টিমিটার বেশি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য বলছে, রোববার সন্ধ্যা ৬টায় ছাতক পয়েন্টে নদীর পানির উচ্চতা ছিল ৮.৬০ মিটার। এরপর সোমবার সকাল ৯টায় তা বেড়ে ৮.৮৬ মিটারে পৌঁছে, যা বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপরে ছিল। মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুপুর ১২টায় পানি আরও বেড়ে ৮.৯০ মিটারে উন্নীত হয়। এদিকে, গত ২৪ ঘণ্টায় ছাতক এলাকায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টি ও উজানের ঢলের কারণে নদীর পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পানি বিপৎসীমা অতিক্রম করায় ছাতকের নি¤œাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, নতুন নতুন এলাকা প্লাবিত হওয়া এবং কৃষিজমি ও বসতবাড়িতে পানি প্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে নদীতীরবর্তী বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদীর পানির গতিপ্রকৃতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। উপজেলা নির্বাহীকর্মকর্তা মোঃ মহিউদ্দিন বলেছেন, বন্যার বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগে থেকেই সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। যেকোন পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা ও সহযোগিতার জন্য আমরা প্রস্তুত রয়েছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা

বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা