সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

পর্যটকদের খাবারে ক্ষতিকর রাসায়নিক, হাওরে হাউজবোটকে জরিমানা

  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ০৯:১২:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ০৯:৪৮:২০ পূর্বাহ্ন
পর্যটকদের খাবারে ক্ষতিকর রাসায়নিক, হাওরে হাউজবোটকে জরিমানা
স্টাফ রিপোর্টার :: পর্যটকদের খাবারে ক্ষতিকর ক্যামিকেল মেশানোর অভিযোগে টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউজবোট বজরা কো¤পানির ‘দ্যা আকবর’ নামে একটি হাউজবোটকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন, সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, টাঙ্গুয়ার হাওরের হাউজবোটগুলোতে লাইসেন্স ও ভ্রমণকারী পর্যটকদের পরিচয়পত্র সংরক্ষণের নির্দেশনা থাকলেও তা সঠিকভাবে পাওয়া যায়নি। অভিযান পরিচালনার সময় খাবারে ক্ষতিকর ও নন ফুডগ্রেড উপকরণ মেশানোর প্রমাণ পাওয়া যায়। এছাড়া পর্যটকদের জন্য সংরক্ষিত খাওয়ার পানির উৎস সঠিকভাবে না থাকায় এই জরিমানা করা হয়। সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ জানান, বজরা কোম্পানির এই হাউজবোটে অভিযান পরিচালনার সময় খাবারে ক্ষতিকর ও নন ফুডগ্রেড উপকরণ মেশানোর প্রমাণ পাওয়া যায় এবং পর্যটকদের জন্য সংরক্ষিত খাওয়ার পানির উৎস সঠিকভাবে না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ