সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা মঙ্গলকাটায় পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস ওসি’র জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি

৫০ দিনে সারাদেশে ১৪৭৪ মামলা, আসামি ৯২৪৮৬

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৪ ০১:১৭:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৪ ০১:১৭:১৪ পূর্বাহ্ন
৫০ দিনে সারাদেশে ১৪৭৪ মামলা, আসামি ৯২৪৮৬
সুনামকণ্ঠ ডেস্ক :: ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সহিংসতার ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশের বিভিন্ন থানায় ১ হাজার ৪৭৪টি মামলা দায়ের হয়েছে। এতে এজাহারভুক্ত আসামি করা হয়েছে ৯২ হাজার ৪৮৬ জনকে। এসব মামলায় এযাবৎ গ্রেপ্তার করা হয়েছেন ৭৭৯ জন। এর মধ্যে এজাহারভুক্ত ৫৩৩ জন, সন্দেহভাজন ২৪৬ জন এবং হাইপ্রোফাইলের ব্যক্তি ৫৯ জন। এদিকে একই সময়ে পুলিশের সঙ্গে অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে সারা দেশের বিভিন্ন থানায় দায়ের হয়েছে ৩০০টি মামলা। মামলায় ৪৪৯ জন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে।। ইতিমধ্যে এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন ১৬ জন পুলিশ সদস্য। গত শনিবার (২৮ সেপ্টেম্বর) দামপাড়ায় নগর পুলিশের সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সারা দেশে থানায় দায়ের হওয়া মামলার এই পরিসংখ্যান তুলে ধরেন আইজিপি মো. ময়নুল ইসলাম। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, আমরা পুলিশকে বলেছি, থানায় মামলা রেকর্ড করার আগে যাচাই-বাছাই করে দেখে নেওয়ার জন্য। মামলা হলে যে গ্রেপ্তারের আওতায় আসবে তা নয়। কেউ যদি সত্যিকার অর্থে অপরাধে জড়িত, তা হলে তাকে গ্রেপ্তার করা যাবে। নিরীহ কাউকে যদি আসামি করা হয়, সেটা যাচাই-বাছাই হবে। সুতরাং এটা নিয়ে ভীত হওয়ার কারণ নেই। প্রতিটি মামলা বিশ্লেষণ করে আমরা পৃথক তদন্ত কমিটি করেছি। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পূর্বাপর সময়ে ৪৪ জন পুলিশ শহীদ হয়েছেন বলে উল্লেখ করে আইজিপি বলেন, এ সময় আহত হয়েছেন ২৫০০। আমাদের কাজ মানুষকে সেবা দেওয়া। জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব থাকবে না। কাজের মাধ্যমে সেটাকে এগিয়ে নেব। প্রত্যেক হত্যাকা-ের বিচার হবে। প্রতিটি ঘটনায় নিহত ও আহতদের বিচার তদন্ত হবে। এ নিয়ে জাতিসংঘ কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী

দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী