বিশ্বম্ভরপুরে পুলিশের অভিযান : অবৈধ বালু-পাথর পরিবহনে ৪ ট্রলি জব্দ, আটক ১
- আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ০৯:৪৯:৪৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০৯:৪৯:৪৪ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুর উপজেলায় অবৈধভাবে বালু ও পাথর পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি ট্রলিগাড়ি জব্দ করেছে থানা পুলিশ। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় ৮ থেকে ৯ জনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার ভোর রাতে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন-ভাদেরটেক সড়ক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি হলেন উপজেলার পলাশ ইউনিয়নের রসুলপুর গ্রামের নাজির মিয়া।
অভিযানে নেতৃত্ব দেন বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়া। তিনি জানান, দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ট্রলিগাড়ির মাধ্যমে অবৈধভাবে বালু ও পাথর পরিবহন ও বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে চারটি ট্রলি জব্দ এবং এক ব্যক্তিকে আটক করা হয়। এছাড়া ঘটনায় জড়িত আরও ৮ থেকে ৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি