মধ্যনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ০৯:৫৮:৩৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ১০:০৮:০৩ পূর্বাহ্ন
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার গোলগাঁও বাজার থেকে মঙ্গলবার রাতে ৪০টি ইয়াবাসহ মো. জুয়েল মিয়া (২২) নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের শ্রীপুর গ্রামে। মধ্যনগর থানার ওসি এ কে এম সাহাবুদ্দিন শাহীন জানান, উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা মাদকব্যবসায়ী মো.জুয়েল মিয়া মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে স্থানীয় গোলগাঁও বাজারে ইয়াবা বেচাকেনা করছিলেন। ওই ইউনিয়নে মাদক উদ্ধার ও বিভিন্ন মামলার পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযানে থাকা পুলিশ এই খবর পেয়ে রাত দুইটা বেজে ২০মিনিটের সময় সেখানে যান। এ সময় ইয়াবা বেচাকেনার সঙ্গে জড়িত জুয়েল মিয়াকে গ্রেফতার ও তার কাছ থেকে ৪০টি ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

মধ্যনগর প্রতিনিধি